ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

৭ কলেজের শিক্ষার্থীদের উপ-উপাচার্যের অপসারণ দাবিতে টানা ব্লকেড কর্মসূচি ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 424

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ৭ কলেজের শিক্ষার্থীরা উপ-উপাচার্যের স্থায়ী অপসারণ ও বিচারের দাবিতে সব ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে আজ (২৭ জানুয়ারি) সকাল থেকে ৭ কলেজের সামনে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি পালন করবে তারা।

এর আগে, গতকাল সন্ধ্যায় উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে আলোচনায় গেলে, ৭ কলেজের শিক্ষার্থীরা তার বিরুদ্ধে অপমানজনক আচরণের অভিযোগ তোলে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ শুরু করে এবং রাত সাড়ে ১০টার দিকে উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে যায়।

আরও পড়ুন  হুথির যুদ্ধ ঘোষণা ও বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা

নীলক্ষেত এলাকায় বিক্ষোভের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে তাদের ধাওয়া দেয়। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এবং চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

সংঘর্ষের একপর্যায়ে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পরে উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে ফিরে গিয়ে রাত তিনটার দিকে পরিস্থিতি শান্ত হয়।

রাতেই ৭ কলেজের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। এতে তারা জানান, আজ সকাল থেকে কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে সব ক্লাস ও পরীক্ষা বর্জন করবেন। পাশাপাশি, তারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায়ে অনড় থাকবে বলে জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

৭ কলেজের শিক্ষার্থীদের উপ-উপাচার্যের অপসারণ দাবিতে টানা ব্লকেড কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ১১:০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫