ঢাকা ১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 145

ছবি সংগৃহীত

জাপানের বৃহত্তম দ্বীপ হনশু-তে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে এ ভূমিকম্প হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জার্মানির ভূবিজ্ঞান গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস।

হনশু দ্বীপের অবস্থান জাপানের পূর্ব উপকূলে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিলো ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন  জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, আশ্রয়ে দেড় লাখ মানুষ

আগের দিন বুধবার জাপানের স্থানীয় সময় রাত ৮টা ৩১ মিনিটে জাপানে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিলো। সেই ভূমিকম্পের এপিসেন্টার ছিলো ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে।

উল্লেখ্য, ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘আগ্নেয় মেখলা’ বা ‘রিং অব ফায়ার’ অংশের ওপর অবস্থান হওয়ার কারণে ভূমিকম্প জাপানে প্রায় নিয়মিত দুর্যোগ। রিং অব ফায়ার হলো প্যাসিফিক প্লেট এবং ফিলিপাইন সি প্লেট— এ দুই টেকটোনিক প্লেটের সংযোগস্থল।

নিউজটি শেয়ার করুন

৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

আপডেট সময় ১০:৫৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

জাপানের বৃহত্তম দ্বীপ হনশু-তে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে এ ভূমিকম্প হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জার্মানির ভূবিজ্ঞান গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস।

হনশু দ্বীপের অবস্থান জাপানের পূর্ব উপকূলে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিলো ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন  জাপানে তিন দশকের সবচেয়ে ভয়াবহ দাবানল, এক নিহত, হাজার হাজার মানুষকে সরানো হয়েছে নিরাপদ স্থানে