ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

প্রবাসী বাংলাদেশিদের অভ্যর্থনায় জাপানে এনসিপি নেতারা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • / 1185

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে তারা নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান।

আরও পড়ুন  খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে মাথায় গুলি

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেল সদস্য মাহাবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার দুপুর দেড়টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধি দলটি জাপানের উদ্দেশে রওনা হয়।

দলে রয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম।

তাদের এ সফরে টোকিও ও ওসাকা শহরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং দলীয় সমর্থকদের সঙ্গে নানা কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। পাশাপাশি জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রবাসী বাংলাদেশিদের অভ্যর্থনায় জাপানে এনসিপি নেতারা

আপডেট সময় ১১:১৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে তারা নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান।

আরও পড়ুন  ভারত থেকে ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ বাংলাদেশি আটক