ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ইরানে সম্ভাব্য বড় আকারের হামলার দাবি, পাল্টা জবাবের প্রস্তুতি তেহরানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 261

ছবি সংগৃহীত

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম The New York Times দাবি করেছে, আগের ১২ দিনের যুদ্ধের তুলনায় এবারের ইরান আক্রমণ আরও ব্যাপক ও দীর্ঘস্থায়ী হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটি এবং বিমানবাহী রণতরী থেকে ডজন ডজন বিমান হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে ইসরো-মার্কিন বাহিনীর বিরুদ্ধে। ইরানের নিরাপত্তা কাঠামো ভেঙে দিতে সর্বোচ্চ মাত্রার আঘাত হানার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
ভূমি ও সমুদ্র—উভয় দিক থেকেই হামলা পরিচালিত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি তেহরানের দক্ষিণাঞ্চলে ইরানের মন্ত্রীদের লক্ষ্য করে হামলার অভিযোগও সামনে এসেছে।
অন্যদিকে, সম্ভাব্য ইসরায়েলি হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান Ebrahim Azizi জানিয়েছেন, পূর্বের যেকোনো সময়ের তুলনায় কঠোর জবাব দেওয়া হবে।
পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বলে পর্যবেক্ষকদের আশঙ্কা।

আরও পড়ুন  ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল, নেতানিয়াহুর

নিউজটি শেয়ার করুন

ইরানে সম্ভাব্য বড় আকারের হামলার দাবি, পাল্টা জবাবের প্রস্তুতি তেহরানের

আপডেট সময় ০২:৪৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম The New York Times দাবি করেছে, আগের ১২ দিনের যুদ্ধের তুলনায় এবারের ইরান আক্রমণ আরও ব্যাপক ও দীর্ঘস্থায়ী হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটি এবং বিমানবাহী রণতরী থেকে ডজন ডজন বিমান হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে ইসরো-মার্কিন বাহিনীর বিরুদ্ধে। ইরানের নিরাপত্তা কাঠামো ভেঙে দিতে সর্বোচ্চ মাত্রার আঘাত হানার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
ভূমি ও সমুদ্র—উভয় দিক থেকেই হামলা পরিচালিত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি তেহরানের দক্ষিণাঞ্চলে ইরানের মন্ত্রীদের লক্ষ্য করে হামলার অভিযোগও সামনে এসেছে।
অন্যদিকে, সম্ভাব্য ইসরায়েলি হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান Ebrahim Azizi জানিয়েছেন, পূর্বের যেকোনো সময়ের তুলনায় কঠোর জবাব দেওয়া হবে।
পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বলে পর্যবেক্ষকদের আশঙ্কা।

আরও পড়ুন  ড্রেসিংরুমে চিঠি রেখে গেল ইরান, কী ছিল সেই চিঠিতে?