ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত
বিশ্ব

নাইজেরিয়ায় ট্যাংকার বিস্ফোরণে ৭০ জন নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / 395

ছবি সংগৃহীত

নাইজেরিয়ার নাইজার রাজ্যের ডিক্কো এলাকায় একটি জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। শনিবার সকালে আবুজা ও কাদুনা শহর সংযোগকারী সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) প্রধান কুমার সুকওয়ামের বরাত দিয়ে জানা যায়, ট্যাংকারটিতে প্রায় ৬০ হাজার লিটার পেট্রল ছিল। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে ট্যাংকার থেকে পেট্রল সংগ্রহ করতে গেলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আগুনে পুড়ে নিহতদের চেনার উপায় নেই বলে জানান তিনি।

আরও পড়ুন  তারেক রহমানকে টার্গেট করে চলছে আন্তর্জাতিক ষড়যন্ত্র: রিজভী

দেশটিতে চলমান অর্থনৈতিক সংকট ও জ্বালানির ঊর্ধ্বমূল্যের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত ১৮ মাসে জ্বালানির দাম পাঁচ গুণ বৃদ্ধি পাওয়ায়, জীবনের ঝুঁকি সত্ত্বেও মানুষ দুর্ঘটনাকবলিত ট্যাংকার থেকে পেট্রল সংগ্রহে নেমেছে।

এর আগে, গত অক্টোবরে জিগাওয়া রাজ্যে একই ধরনের ঘটনায় ১৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। বিশ্লেষকরা মনে করেন, অর্থনৈতিক সঙ্কট, বেকারত্ব এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে মানুষ বাধ্য হয়ে এমন বিপদজনক কাজে যুক্ত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বিশ্ব

নাইজেরিয়ায় ট্যাংকার বিস্ফোরণে ৭০ জন নিহত

আপডেট সময় ১০:৫৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫