ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

তারেক রহমানকে টার্গেট করে চলছে আন্তর্জাতিক ষড়যন্ত্র: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 599

ছবি সংগৃহীত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিএনপি এবং তারেক রহমানকে টার্গেট করে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রে আন্তর্জাতিক শক্তির পাশাপাশি কয়েকটি ইসলামিক দলও যুক্ত হয়েছে বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন  সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক রূপ দিতে নেপালের আগ্রহ

সোমবার (১৪ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত চিকিৎসকদের প্রতিবাদ সভায় এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, “রাষ্ট্রের ভেতর ও বাইরে থেকে বিএনপিকে হেয় করার জন্য নানা অপকৌশল চলছে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে।”

তারেক রহমান কখনো কোনো অপরাধীকে প্রশ্রয় দেননি উল্লেখ করে রিজভী জানান, দলের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখতে এখন পর্যন্ত ৫ থেকে ৬ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছেন তিনি।

সম্প্রতি রাজধানীর মিডফোর্ড এলাকার ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের প্রসঙ্গে রিজভী বলেন, “দুএকটি ইসলামী দল জনগণকে বিভ্রান্ত করতে অপপ্রচার চালাচ্ছে। ভিডিও ফুটেজে যাদের দেখা গেছে, তাদের অনেকের নাম মামলায় নেই। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করুন।”

তিনি প্রশ্ন তুলে বলেন, “এই ঘটনা ঘটার দুই দিন পরে ভিডিও কেন ভাইরাল হলো? নিশ্চয়ই এর পেছনে কোনো রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক মহলের ইন্ধন আছে।”

বিএনপিকে একটি বৃহৎ রাজনৈতিক পরিবার আখ্যা দিয়ে রিজভী বলেন, “বিভিন্ন স্থানে কিছু ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অপকর্মের চেষ্টা করছে। তবে এসব অপতৎপরতার খবর পাওয়া মাত্রই তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন।”

রিজভী তার বক্তব্যে এও বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। অথচ সত্য গোপন করে ভিডিও, ছবি, বক্তব্যের খণ্ডিত অংশ তুলে ধরে বিএনপিকে দোষী প্রমাণ করার চেষ্টা হচ্ছে।

তিনি দৃঢ়কণ্ঠে বলেন, “বিএনপি সব ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত। জনগণের পাশে থেকে সত্যের পক্ষে লড়াই চালিয়ে যাবে।”

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানকে টার্গেট করে চলছে আন্তর্জাতিক ষড়যন্ত্র: রিজভী

আপডেট সময় ০৪:০০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিএনপি এবং তারেক রহমানকে টার্গেট করে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রে আন্তর্জাতিক শক্তির পাশাপাশি কয়েকটি ইসলামিক দলও যুক্ত হয়েছে বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন  আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো পুরস্কার জয় করল বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’