ঢাকা ১১:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ বিন সালমান ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করুন, শুধু ভিউর জন্য সমালোচনা নয়: সেতুমন্ত্রী বদলে গেল এয়ারটেলের নাম, নতুন পরিচয় ‘সার্কেল’ এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ৬ মাসে যুক্তরাষ্ট্র ও কানাডা ভারতীয় ৪৫৯৬ নাগরিককে ফেরত পাঠিয়েছে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী “ট্রেন কেড়ে নিয়েছিল দুই পা, হার মানাতে পারেনি মানিক মিয়াকে” সন্ধ্যার মধ্যে ১০ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস পে-স্কেলসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন মানবতাবিরোধী অপরাধের মা*ম*লায় তিন সাংবাদিককে আসামি করা হচ্ছে

নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ সশস্ত্র দস্যু নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 600

ছবি সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে চালানো এক নিরাপত্তা অভিযানে অন্তত ৩০ জন সশস্ত্র দস্যু নিহত হয়েছে। দেশটির কাটসিনা রাজ্যের ফাসকারি জেলায় মঙ্গলবার রাতে এই অভিযান পরিচালিত হয় বলে নিশ্চিত করেছেন রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা কমিশনার নাসির মু’আযু।

কমিশনার জানান, দস্যুরা মঙ্গলবার গভীর রাতে ফাসকারি জেলার কাদিসাউ, রাউদামা ও সাবনলায়ি গ্রামে একযোগে হামলা চালায়। তাদের প্রতিহত করতে পুলিশের পাশাপাশি সামরিক ও বিমানবাহিনীর একটি যৌথ বাহিনী দ্রুত অভিযান শুরু করে।

আরও পড়ুন  নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি ১৫০ ছাড়ালো, বাস্তুচ্যুত ৩ হাজারের বেশি

অভিযান চলাকালীন দস্যুদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষ হয়। পরে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিমান থেকে টার্গেট করে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই অন্তত ৩০ জন দস্যু নিহত হয় বলে জানান কমিশনার মু’আযু।

তবে এই অভিযানে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য এবং একজন বেসামরিক নাগরিক প্রাণ হারান। আহত আরও একজন সাধারণ নাগরিককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখযোগ্য যে, সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সশস্ত্র দস্যুদের দৌরাত্ম্য চরমে পৌঁছেছে। এসব দস্যু দল গ্রামাঞ্চলে হামলা, গবাদিপশু লুট, অপহরণ এবং হত্যাকাণ্ড চালিয়ে এক ভয়াবহ নিরাপত্তাহীনতা তৈরি করেছে। তাদের বিরুদ্ধে সরকারি বাহিনীর অভিযান চললেও অনেক এলাকায় এখনো জনগণ আতঙ্কে দিন কাটাচ্ছে।

নাইজেরিয়ার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সংঘবদ্ধ এই সশস্ত্র গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সহিংস কর্মকাণ্ড চালিয়ে আসছে। সরকারের কঠোর অবস্থান ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করা না গেলে পরিস্থিতি আরও নাজুক হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

সূত্র: রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ সশস্ত্র দস্যু নিহত

আপডেট সময় ০৬:৫৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে চালানো এক নিরাপত্তা অভিযানে অন্তত ৩০ জন সশস্ত্র দস্যু নিহত হয়েছে। দেশটির কাটসিনা রাজ্যের ফাসকারি জেলায় মঙ্গলবার রাতে এই অভিযান পরিচালিত হয় বলে নিশ্চিত করেছেন রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা কমিশনার নাসির মু’আযু।

কমিশনার জানান, দস্যুরা মঙ্গলবার গভীর রাতে ফাসকারি জেলার কাদিসাউ, রাউদামা ও সাবনলায়ি গ্রামে একযোগে হামলা চালায়। তাদের প্রতিহত করতে পুলিশের পাশাপাশি সামরিক ও বিমানবাহিনীর একটি যৌথ বাহিনী দ্রুত অভিযান শুরু করে।

আরও পড়ুন  রোজা না রাখায় নারীসহ গ্রেপ্তার ৯