ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলা: ন্যায়বিচারের অপেক্ষায় দেশবাসী ১৯ দিনেই বিচারকাজ শেষ, রামিসা হত্যা মামলার রায় আজ সংবিধান সংস্কারের কাজ শেষ, এখন হবে সংশোধন: চিফ হুইপ এবার মার্কিন মুলুকেই ইসরায়েলের গোপন নজরদারি!ল্য়য়ল হাসপাতাল বন্ধ না করে দোষীদের শাস্তি চাইলেন আদ্-দ্বীনে নিহতের বাবা শিশু সুরক্ষায় টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের স্লোভাকিয়া—মধ্য ইউরোপের পাহাড়, ইতিহাস ও আধুনিক অগ্রগতির দেশ মালয়েশিয়া পাচারের সময় টেকনাফে উদ্ধার ৫০ আটক ৯ ‘পাচারকারী’ সাভারে তিন পোশাক কারখানায় ছাঁটাই, কর্মহীন প্রায় ১৯’শ শ্রমিক উত্তরখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৩ সদস্য আইসিইউতে

উত্তর গাজায় বোমা বিস্ফোরণে ৫ ইসরাইলি সেনা নিহত, আহত ১৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / 408

ছবি সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার উত্তর অংশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৫ ইসরাইলি সেনা। এ ঘটনায় আরও ১৪ সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)।

টাইমস অব ইসরাইলের বরাতে জানা যায়, সোমবার (৮ জুলাই) স্থানীয় সময় রাত ১০টার কিছু পর বেইত হানুন এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি স্থল অভিযানের সময় রাস্তার পাশে পুঁতে রাখা বিস্ফোরক দ্রব্যের আঘাতে হতাহতের এই ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় সেনারা কোনো যানবাহনে ছিলেন না, তারা পায়ে হেঁটে অভিযান পরিচালনা করছিলেন।

নিহতদের মধ্যে দুই সেনার পরিচয় প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন সার্জেন্ট মেইর শিমন আমার (২০) এবং সার্জেন্ট মোশে নিশিম ফ্রেচ (২০)। নিহত বাকি তিন সেনার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

আইডিএফ আরও জানায়, বিস্ফোরণের পর হতাহতদের উদ্ধারের চেষ্টা চালানোর সময় সেনাদের ওপর গুলিবর্ষণ হয়। এতে আহতদের সংখ্যা আরও বাড়ে। আহত ১৪ জনের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিস্ফোরণের আগে ওই এলাকায় ইসরাইলি বাহিনী বিমান হামলাও চালিয়েছিল বলে জানিয়েছে সামরিক বাহিনী।

টাইমস অব ইসরাইলের তথ্য মতে, নেটজাহ ইহুদা ব্যাটালিয়নের সেনারা বেইত হানুনে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সাথে গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে একটি সম্মিলিত অভিযানে অংশ নিচ্ছিলেন।

গাজায় ইসরাইলি সেনাদের এই হতাহতের ঘটনা এমন সময় ঘটল, যখন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে সফর করছেন। সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

গাজায় চলমান সহিংসতা এবং হতাহতের সংখ্যা দিন দিন বাড়ছে। মানবাধিকার সংগঠনগুলো এ পরিস্থিতিকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

নিউজটি শেয়ার করুন

উত্তর গাজায় বোমা বিস্ফোরণে ৫ ইসরাইলি সেনা নিহত, আহত ১৪

আপডেট সময় ১১:২৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫