ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ইজরায়েলি নিষেধাজ্ঞা:আল-আকসায় জুমার ৬৫ হাজার মুসল্লি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / 56

ছবি সংগৃহীত

ইসরায়েলি বিধিনিষেধ ও নিরাপত্তা কড়াকড়ির মধ্যেও পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করেছেন প্রায় ৬৫ হাজার মুসল্লি। স্থানীয় সময় শুক্রবার (৫ জুন) ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লি মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আল-আকসা মসজিদের আঙিনা ও আশপাশের এলাকা মুসল্লিদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। নিরাপত্তা তল্লাশি ও বিভিন্ন বিধিনিষেধ সত্ত্বেও বিপুলসংখ্যক মানুষ সেখানে পৌঁছাতে সক্ষম হন।

আরও পড়ুন  ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজে নিষেধাজ্ঞা হুতিদের

প্রতিবেদন অনুযায়ী, গত তিন বছর ধরে পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে কঠোর সীমাবদ্ধতা আরোপ করে আসছে ইসরায়েল। এ কারণে বহু ফিলিস্তিনি নিয়মিতভাবে মসজিদে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

এ পরিস্থিতিকে কেন্দ্র করে মুসলমানদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থানে প্রবেশাধিকারের ওপর নিয়ন্ত্রণ আরোপের অভিযোগও নতুন করে আলোচনায় এসেছে।

এদিকে ফিলিস্তিন ইস্যুতে বিতর্কিত অবস্থানের অভিযোগে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে আয়ারল্যান্ড। দেশটি তাদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার (৫ জুন) আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেন, দুই ইসরায়েলি মন্ত্রীর বিভিন্ন বক্তব্য ও অবস্থান ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে সরিয়ে দেওয়ার আকাঙ্ক্ষার ইঙ্গিত দেয় বলে তাদের সরকার মনে করে।

আয়ারল্যান্ডের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, বেন-গভির ও স্মোট্রিচ দেশটিতে প্রবেশের চেষ্টা করলে তাদের প্রবেশাধিকার না দেওয়ার জন্য অভিবাসন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী মার্টিন সাম্প্রতিক সময়ে গাজামুখী মানবিক সহায়তা বহরে অংশ নেওয়া ফিলিস্তিনপন্থী কর্মীদের সঙ্গে আচরণের বিষয়টিও উল্লেখ করেন। এ প্রসঙ্গে বেন-গভিরকে ঘিরে প্রকাশিত একটি ভিডিও আন্তর্জাতিক মহলে সমালোচনার জন্ম দিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

উল্লেখ্য, ২০২২ সালে ইসরায়েলের সরকারে যোগ দেওয়ার পর থেকে ইতামার বেন-গভির ও বেজালেল স্মোট্রিচ ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তিকরণ এবং গাজা ও পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পক্ষে অবস্থান নিয়ে আসছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইজরায়েলি নিষেধাজ্ঞা:আল-আকসায় জুমার ৬৫ হাজার মুসল্লি

আপডেট সময় ০২:৪৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬