ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

মিয়ানমারে কেএনডিএফ-এর হামলায় ভূপাতিত জান্তা সরকারের যুদ্ধবিমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 472

ছবি সংগৃহীত

মিয়ানমারের কারেন্নি (কায়া) রাজ্যে সামরিক জান্তা সরকারের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বিদ্রোহী গোষ্ঠী কারেন্নি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স (কেএনডিএফ)। বৃহস্পতিবার (৩ জুলাই) মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি এ তথ্য নিশ্চিত করেছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার রাতে কারেন্নি রাজ্যের হপাসাওং শহরে জান্তা সরকারের পদাতিক ব্যাটালিয়ন-১৩৪ ও ১৩৫ সদর দপ্তরে আক্রমণ চালায় কেএনডিএফ যোদ্ধারা। ওই সময় সরকারি বাহিনীকে আকাশপথে সহায়তা করছিল চীনা প্রযুক্তির তৈরি ‘এফটিসি-২০০০জি’ মডেলের একটি যুদ্ধবিমান।

আরও পড়ুন  চীন থেকে যুদ্ধবিমান কেনার খবর ভিত্তিহীন, ইরানের কড়া প্রতিবাদ

পরে সীমান্তবর্তী বাগো অঞ্চলের এক গ্রাম থেকে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেএনডিএফের ডেপুটি কমান্ডার মাউই (মারউই)। তিনি নিজের ফেসবুকে বিধ্বস্ত বিমানটির ছবি ও ভিডিও শেয়ার করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, কারেন্নি যোদ্ধারা ঘটনাস্থলে উল্লাস করছে এবং স্লোগান দিচ্ছে, “এটি কারেন্নি রাজ্যে ঘটেছে, কারেন্নি যোদ্ধাদের ধন্যবাদ!”

মাউই জানান, “জান্তা সরকার আমাদের ওপর বিভিন্ন ধরনের জেট বিমান দিয়ে হামলা চালাচ্ছে। ভূপাতিত হওয়া বিমানটি তাদেরই একটি, যেটি নিখোঁজ ঘোষণা করা হয়েছিল।”
অন্যদিকে, জান্তা সরকারের পক্ষ থেকেও একটি যুদ্ধবিমান নিখোঁজ হওয়ার বিষয়টি স্বীকার করা হয়েছে। তবে তারা দাবি করেছে, যান্ত্রিক ত্রুটি বা চরম আবহাওয়ার কারণে বিমানটি হারিয়েছে। পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানোর কথাও জানিয়েছে তারা।

উল্লেখ্য, চীনে তৈরি এই ‘এফটিসি-২০০০জি’ যুদ্ধবিমানটির মূল্য প্রায় ৮.৫ মিলিয়ন মার্কিন ডলার। ২০২২ সালে চীন থেকে এই মডেলের মোট ছয়টি জেট কিনেছিল জান্তা সরকার।

ইরাবতির প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারের রাখাইন, কাচিন, শান, কারেন্নি, কারেন রাজ্য এবং সাগাইং অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১০টি বিমান হারিয়েছে জান্তা সরকার। এর মধ্যে রয়েছে চারটি যুদ্ধবিমান, পাঁচটি হেলিকপ্টার এবং একটি গানশিপ।

সবশেষ গত ১০ জুন সাগাইং অঞ্চলের পালেতে কান ডাউক থানা দখলের সময় সরকারবিরোধী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) দাবি করেছিল, তারা জান্তা সরকারের আরও একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

কারেন্নি রাজ্যে যুদ্ধবিমান ভূপাতিতের সাম্প্রতিক এই ঘটনা মিয়ানমারের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সেনা-বিরোধী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

মিয়ানমারে কেএনডিএফ-এর হামলায় ভূপাতিত জান্তা সরকারের যুদ্ধবিমান

আপডেট সময় ১১:৪২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

মিয়ানমারের কারেন্নি (কায়া) রাজ্যে সামরিক জান্তা সরকারের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বিদ্রোহী গোষ্ঠী কারেন্নি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স (কেএনডিএফ)। বৃহস্পতিবার (৩ জুলাই) মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি এ তথ্য নিশ্চিত করেছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার রাতে কারেন্নি রাজ্যের হপাসাওং শহরে জান্তা সরকারের পদাতিক ব্যাটালিয়ন-১৩৪ ও ১৩৫ সদর দপ্তরে আক্রমণ চালায় কেএনডিএফ যোদ্ধারা। ওই সময় সরকারি বাহিনীকে আকাশপথে সহায়তা করছিল চীনা প্রযুক্তির তৈরি ‘এফটিসি-২০০০জি’ মডেলের একটি যুদ্ধবিমান।

আরও পড়ুন  চীনের নতুন যুদ্ধবিমান: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে এক জবাব