ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ খাবার শেষে পানি পান: উপকার নাকি ক্ষতি—চিকিৎসকরা কী বলছেন

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত শতাধিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 220

ছবি সংগৃহীত

নাইজেরিয়ার পূর্বমধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে বর্বরোচিত হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০০ জন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়া এই তথ্য জানিয়েছে। অঞ্চলটিতে চলমান জাতিগত ও ধর্মীয় উত্তেজনার মধ্যে এই হামলা নতুন করে সহিংসতার আশঙ্কা বাড়িয়েছে।

আরও পড়ুন  ঈদ উপলক্ষে ছুটির আট দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩২ জন: বিআরটিএ

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে এক বিবৃতিতে জানিয়েছে, বেনু রাজ্যের ইয়েলেওয়াটা গ্রামে শুক্রবার রাত থেকে শুরু হওয়া হামলা চলে শনিবার ভোর পর্যন্ত। সংস্থাটি আরও জানায়, বহু মানুষ এখনো নিখোঁজ, আহতদের অধিকাংশই পাচ্ছেন না প্রয়োজনীয় চিকিৎসা। এমনকি অনেক পরিবারকে ঘরে আটকে রেখে আগুন ধরিয়ে পুড়িয়ে মারা হয়েছে বলেও অভিযোগ করেছে অ্যামনেস্টি।

নাইজেরিয়ার বেনু রাজ্য দেশের মধ্যাঞ্চলের পূর্ব প্রান্তে অবস্থিত, যা ‘মিডল বেল্ট’ নামে পরিচিত। এই অঞ্চলে উত্তরাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলিম পশুপালক ও দক্ষিণাঞ্চলের কৃষিজীবী খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ব্যবহারে দ্বন্দ্ব চলে আসছে। পশুপালকরা তাদের গবাদিপশুর জন্য চারণভূমির দাবি করেন, অপরদিকে কৃষকরা চান আবাদি জমির নিশ্চয়তা। এর সঙ্গে ধর্মীয় বিভাজন যুক্ত হয়ে সংঘর্ষের মাত্রা আরও বেড়ে গেছে।

মাত্র এক মাস আগেও বেনু রাজ্যের গোয়ের ওয়েস্ট এলাকাজুড়ে সন্দেহভাজন পশুপালকদের ধারাবাহিক হামলায় নিহত হয়েছিলেন অন্তত ৪২ জন। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও ঘনীভূত হয়।

গবেষণা প্রতিষ্ঠান এসবিএম ইন্টেলিজেন্স জানিয়েছে, ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত বেনু ও আশপাশের এলাকায় এমন সহিংস ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ শতাধিক মানুষ। একই সময়ে গৃহহীন হয়েছেন প্রায় ২২ লাখ মানুষ, যা অঞ্চলের মানবিক সংকটকে বিপর্যস্ত করে তুলেছে।

সর্বশেষ এই হামলা পুরো অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে ফেলেছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সহিংসতা আরও ছড়িয়ে পড়তে পারে। তারা অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ ও জাতীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত শতাধিক

আপডেট সময় ০৭:৪৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

নাইজেরিয়ার পূর্বমধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে বর্বরোচিত হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০০ জন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়া এই তথ্য জানিয়েছে। অঞ্চলটিতে চলমান জাতিগত ও ধর্মীয় উত্তেজনার মধ্যে এই হামলা নতুন করে সহিংসতার আশঙ্কা বাড়িয়েছে।

আরও পড়ুন  রাশিয়া-ইউক্রেনে পাল্টাপাল্টি ড্রোন হামলা, নিহত ৯