ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

গা/জা/য় ইসরায়েলের লাগাতার হামলায় একদিনেই নিহত ১২০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 443

ছবি সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার হামলায় ফের রক্তাক্ত হলো অবরুদ্ধ এই ভূখণ্ড। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর গোলাগুলি ও বিমান হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১২০ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ৩৬৩ জন। নিহতদের মধ্যে রয়েছেন ত্রাণ সংগ্রহ করতে আসা ক্ষুধার্ত সাধারণ মানুষও। ফলে চলমান এই যুদ্ধের শুরু থেকে গাজায় মোট নিহতের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গেছে।

আজ বৃহস্পতিবার (১২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গাজার চিকিৎসা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার শিকার হয়েছে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো, যেগুলো পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত বিতর্কিত সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)।

আরও পড়ুন  গাজা-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের বিশাল অংকের ক্ষতি: ৪১ বিলিয়ন ডলার খরচ

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল থেকে শুরু হওয়া হামলায় অন্তত ৫৭ জন ত্রাণপ্রার্থী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩৬৩ জন। হামলার শিকার বিতরণকেন্দ্রগুলো মূলত ইসরায়েল-নিয়ন্ত্রিত অঞ্চলে অবস্থিত, যেখানে মানুষের উপচে পড়া ভিড়ের মধ্যেই গুলিবর্ষণ চালানো হয়।

যেখানে মানবিক সহায়তা পাওয়ার কথা, সেখানে চলছে মৃত্যু উৎসব। রাফাহ ও নেৎসারিম করিডোরে অবস্থিত এসব বিতরণকেন্দ্র এখন পরিচিত হয়ে উঠেছে ‘মানবিক গণহত্যার কেন্দ্র’ নামে। জিএইচএফ এর কার্যক্রম শুরুর পর মাত্র দুই সপ্তাহে এসব এলাকায় ত্রাণ সংগ্রহ করতে এসে প্রাণ হারিয়েছেন ২২০ জনেরও বেশি মানুষ।

ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে, নেৎসারিম এলাকায় তারা ‘সতর্কতামূলক গুলি’ চালিয়েছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই গুলিই অনেক নিরীহ মানুষের মৃত্যু ডেকে এনেছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় যেখানে জিএইচএফ পরিচালিত ত্রাণব্যবস্থাকে “নাটকীয় সাফল্য” বলে দাবি করছে, সেখানে জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা এটিকে মানবিক নীতিমালার ভয়াবহ লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, জিএইচএফ পরিচালিত ত্রাণ বিতরণব্যবস্থা মূলত চলমান নৃশংসতা থেকে দৃষ্টি সরানোর একটি কৌশল এবং এটি আন্তর্জাতিক মানবিক সম্পদের অপচয়।

গাজার সরকারি মিডিয়া অফিস অভিযোগ করেছে, “ইসরায়েল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। খাদ্য অবরোধ ও গুলিবর্ষণের মাধ্যমে মানুষকে অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।”

জাতিসংঘ জানিয়েছে, তারা এই বিতর্কিত সংস্থার সঙ্গে কোনো সহযোগিতা করবে না। কারণ এতে সামরিক সম্পৃক্ততা রয়েছে, যা মানবিক ত্রাণনীতির ঘোরতর লঙ্ঘন।

নিউজটি শেয়ার করুন

গা/জা/য় ইসরায়েলের লাগাতার হামলায় একদিনেই নিহত ১২০

আপডেট সময় ১১:০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার হামলায় ফের রক্তাক্ত হলো অবরুদ্ধ এই ভূখণ্ড। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর গোলাগুলি ও বিমান হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১২০ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ৩৬৩ জন। নিহতদের মধ্যে রয়েছেন ত্রাণ সংগ্রহ করতে আসা ক্ষুধার্ত সাধারণ মানুষও। ফলে চলমান এই যুদ্ধের শুরু থেকে গাজায় মোট নিহতের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গেছে।

আজ বৃহস্পতিবার (১২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গাজার চিকিৎসা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার শিকার হয়েছে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো, যেগুলো পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত বিতর্কিত সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)।

আরও পড়ুন  গা/জা/য় ইসরায়েলি হামলায় আরো নিহত ৬১, ক্ষুধার্ত গাজাবাসী