ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের মেয়েদের রূপকথার অভিষেক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 189

ছবি: সংগৃহীত

অভিষেকের রোমাঞ্চ কাটতে না কাটতেই আন্তর্জাতিক হকির পাতায় নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলল বাংলাদেশের মেয়েরা। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ইতিহাসের প্রথম ম্যাচেই দাপুটে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী হকি দল। আজ শুক্রবার (২৪ এপ্রিল) জাকার্তার জিবিকে হকি ফিল্ডে অনুষ্ঠিত উইমেন্স এশিয়ান গেমস বাছাইপর্বের ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী পারফরম্যান্স উপহার দেয় বাংলাদেশ। প্রথমার্ধেই গোলের দেখা পেয়ে লড়াইয়ে চালকের আসনে বসে দলটি।

খেলার শুরুতেই রিমন শারিকার দর্শনীয় গোলে লিড নেয় বাংলাদেশ। তবে দ্রুতই পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান উজবেকিস্তানের খুজায়েভা মাদিনাবোনু। প্রথম কোয়ার্টারের সমতা কাটিয়ে দ্বিতীয় কোয়ার্টারে আবার জ্বলে ওঠে বাংলাদেশ। ২৪তম মিনিটে দারুণ এক ফিল্ড গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন আক্তার কণা। এই লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

আরও পড়ুন  ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: পরিবেশ উপদেষ্টা

তৃতীয় কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় লাল-সবুজ বাহিনী। পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন ম্যাচসেরা আইরিন রিয়া। শেষ কোয়ার্টারে উজবেকিস্তান পেনাল্টি স্ট্রোক থেকে একটি গোল শোধ করে (৩-২) ব্যবধান কমালেও, বাংলাদেশের রক্ষণভাগের দৃঢ়তায় আর সমতায় ফিরতে পারেনি তারা।

অনূর্ধ্ব-২১ পর্যায়ের একঝাঁক প্রতিভাবান খেলোয়াড় নিয়ে গড়া এই দলটি প্রথম আন্তর্জাতিক সিনিয়র ম্যাচেই জয় তুলে নিয়ে চমক দেখিয়েছে। এই জয়ের ফলে ২০২৬ এশিয়ান গেমসে জায়গা করে নেওয়ার লড়াইয়ে বেশ সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেল বাংলাদেশ। এই ঐতিহাসিক জয় দেশের নারী ক্রীড়াঙ্গনে বিশেষ করে হকিতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের মেয়েদের রূপকথার অভিষেক

আপডেট সময় ০৭:৩৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

অভিষেকের রোমাঞ্চ কাটতে না কাটতেই আন্তর্জাতিক হকির পাতায় নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলল বাংলাদেশের মেয়েরা। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ইতিহাসের প্রথম ম্যাচেই দাপুটে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী হকি দল। আজ শুক্রবার (২৪ এপ্রিল) জাকার্তার জিবিকে হকি ফিল্ডে অনুষ্ঠিত উইমেন্স এশিয়ান গেমস বাছাইপর্বের ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী পারফরম্যান্স উপহার দেয় বাংলাদেশ। প্রথমার্ধেই গোলের দেখা পেয়ে লড়াইয়ে চালকের আসনে বসে দলটি।

খেলার শুরুতেই রিমন শারিকার দর্শনীয় গোলে লিড নেয় বাংলাদেশ। তবে দ্রুতই পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান উজবেকিস্তানের খুজায়েভা মাদিনাবোনু। প্রথম কোয়ার্টারের সমতা কাটিয়ে দ্বিতীয় কোয়ার্টারে আবার জ্বলে ওঠে বাংলাদেশ। ২৪তম মিনিটে দারুণ এক ফিল্ড গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন আক্তার কণা। এই লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

আরও পড়ুন  চীনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রাবি শিক্ষার্থী রেদওয়ান ইসলাম রিদয়