ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ভারতের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা, পাল্টা হুঁশিয়ারি পাকিস্তানের।

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০২:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 169

ছবি: সংগৃহীত

কাশ্মীরের পাহেলগামে ২২ এপ্রিলের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে।

পাকিস্তান জানায়, তাদের কাছে বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে যে, ভারত পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক হামলা চালাতে পারে, যা ‘মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের’ অজুহাতে ঘটানো হতে পারে।

আরও পড়ুন  মেডিকেল টেন্ডার দুর্নীতিতে কাউকে রেহাই দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

তথ্যপ্রযুক্তিমন্ত্রী আতাউল্লাহ তারার এক বিবৃতিতে জানান,
ভারতের যেকোনো আগ্রাসনের জবাব পাকিস্তান ‘দৃঢ় ও নিশ্চিত’ভাবে দেবে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কেও পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানান।
এদিকে ভারত বলেছে, হামলার সঙ্গে ‘সীমান্তপারের যোগসূত্র’ রয়েছে। তবে পাকিস্তান ওই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে স্বাধীন তদন্তে সহযোগিতার প্রস্তাব দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভারতের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা, পাল্টা হুঁশিয়ারি পাকিস্তানের।

আপডেট সময় ০৬:০২:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

কাশ্মীরের পাহেলগামে ২২ এপ্রিলের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে।

পাকিস্তান জানায়, তাদের কাছে বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে যে, ভারত পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক হামলা চালাতে পারে, যা ‘মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের’ অজুহাতে ঘটানো হতে পারে।

আরও পড়ুন  পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না: সচিবের হুঁশিয়ারি