ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

ঘুমের মধ্যে পায়ের পেশিতে মোচড় বা টান? জানুন কারণ ও প্রতিকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 41

ছবি: সংগৃহীত

গভীর রাতে ঘুমের মধ্যে পায়ের মাংসপেশিতে হঠাৎ তীব্র টান বা ক্র্যাম্প ধরার অভিজ্ঞতা অনেকেরই হয়। বিশেষ করে গোড়ালির ওপর বা পায়ের পেছনের পেশিতে এই আকস্মিক মোচড় বেশ যন্ত্রণাদায়ক। শীতকাল বা ঠান্ডা আবহাওয়ায় এ ধরনের সমস্যা তুলনামূলক বেশি দেখা যায়। তবে সাধারণভাবে রাতের এই পেশি টান কোনো মারাত্মক রোগ বা বড় স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত নয়।

রাতে কেন বেশি হয় পেশিতে টান
জনস হপকিন্স মেডিসিনের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদের মতে, ঘুমন্ত অবস্থায় পায়ের ভঙ্গি এবং দীর্ঘক্ষণ স্থির থাকার কারণে এই সমস্যা হতে পারে। সারাদিন চলাফেরার সময় পেশিগুলো স্বাভাবিক নিয়মে সংকুচিত ও প্রসারিত হয়। কিন্তু ঘুমানোর সময় পা টানটান করে পাতার অগ্রভাগ বা আঙুল নিচের দিকে ঝুঁকে থাকলে কাফ মাসল দীর্ঘক্ষণ সংকুচিত অবস্থায় পড়ে থাকে। পাশাপাশি দিনের বেলা অতিরিক্ত শারীরিক শ্রম কিংবা নতুন ধরনের ভারী পরিশ্রমও পেশিতে ক্র্যাম্পের পেছনে ভূমিকা রাখতে পারে।

শীত বা ঠান্ডা দিনে ঝুঁকি বাড়ে যে কারণে
ঠান্ডা পরিবেশে শরীরের তাপমাত্রা ধরে রাখার জন্য রক্তনালিগুলো সংকুচিত হয়ে যায়, যার প্রভাবে পেশিও তুলনামূলক শক্ত ও টানটান থাকে। এতে সামান্য নড়াচড়াতেই পেশিতে টান লাগার আশঙ্কা বাড়ে। তা ছাড়া শীতে তৃষ্ণা কম লাগায় অনেকের পর্যাপ্ত পানি পানের অভ্যাস কমে যায়; শরীরের সামান্য পানিশূন্যতাও পেশিকে সংবেদনশীল করে তোলে। অন্যদিকে, শীতকালে ভারী কম্বলের চাপে ঘুমের মধ্যে পায়ের পাতা নিচের দিকে কুঁকড়ে থাকার প্রবণতা তৈরি হয়। দীর্ঘসময় পেশি এ অবস্থায় থাকলে রাতে ক্র্যাম্প হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

আরও পড়ুন  রাতে ঘুম না এলে যে দোয়া পড়তে বলেছেন রাসুলুল্লাহ (সা.)

তাৎক্ষণিক প্রতিকার ও প্রতিরোধের উপায়
হঠাৎ পায়ে টান ধরলে পা সোজা রেখে পাতার অগ্রভাগ ও আঙুল শরীরের সামনের হাড়ের (শিন) দিকে টেনে ধরুন কিংবা বিছানা থেকে নেমে ধীরে ধীরে একটু হাঁটুন। পেশির চাপ কমাতে আলতোভাবে ম্যাসাজ করা যেতে পারে। এ ছাড়া কুসুম গরম পানির সেঁক বা হিটিং প্যাড ব্যবহার করলে পেশি শিথিল হতে সহায়তা করে।

নিয়মিত অভ্যাসে সামান্য পরিবর্তন আনলে এই সমস্যা অনেকটাই এড়ানো যায়। ঘুমানোর আগে কাফ ও হ্যামস্ট্রিং পেশিতে এক থেকে দুই মিনিট হালকা স্ট্রেচিং করুন। ঘুমানোর সময় পায়ের পাতা যেন নিচের দিকে ঝুলে না থাকে, সেদিকে খেয়াল রাখুন—প্রয়োজনে পায়ের নিচে বা পজিশন ঠিক রাখতে বালিশ ব্যবহার করতে পারেন। পাশাপাশি সারাদিন নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণে পানি পান করা জরুরি।

যেসব লক্ষণে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত
কদাচিৎ পায়ে টান ধরা স্বাভাবিক হলেও কিছু উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। প্রায় প্রতি রাতেই ক্র্যাম্প হয়ে ঘুমের ব্যাঘাত ঘটলে, পা ফুলে গেলে, ত্বক লালচে হয়ে গেলে কিংবা অস্বাভাবিক গরম লাগলে চিকিৎসক দেখান। এ ছাড়া পায়ে ঝিনঝিন অনুভূতি, অবশ ভাব বা দুর্বলতা দেখা দিলে কিংবা নতুন কোনো ওষুধ শুরু করার পর সমস্যা বাড়তে থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।

নিউজটি শেয়ার করুন

ঘুমের মধ্যে পায়ের পেশিতে মোচড় বা টান? জানুন কারণ ও প্রতিকার

আপডেট সময় ১০:১৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬