ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

চার বছর ধরে অব্যবহৃত ভবন, সাভারে ক্ষোভ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 73

ছবি সংগৃহীত

সাভারে নির্মাণের চার বছর পরও ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’-এর নবনির্মিত ভবন ব্যবহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। শনিবার (১৫ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানটি সরেজমিন পরিদর্শন শেষে তিনি দ্রুত এটি চালুর নির্দেশ দেন। একই সঙ্গে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে যুক্ত চিকিৎসকদের ধাপে ধাপে আধুনিক ‘হেলথ ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণের আওতায় আনার কথা জানান তিনি।

সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন  স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার জন্য ঈদে ১৬ গুরুত্বপূর্ণ নির্দেশনা

ড. এম এ মুহিত বলেন, সরকার দেশের ৫০০টি উপজেলায় ১৫০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। তবে শুধু অবকাঠামো তৈরি করলেই কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য স্বাস্থ্য খাতে সঠিক ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিত করাও জরুরি।

তিনি বলেন, তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে যুক্ত চিকিৎসকদের পর্যায়ক্রমে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থাপনার প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে উপজেলা পর্যায় থেকে স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনের সময় হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বর্তমান অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, জনগণের অর্থে ২০২২ সালে দৃষ্টিনন্দন ভবনগুলো নির্মাণ করা হলেও চার বছর পার হয়ে গেছে। এরপরও সেগুলো কোনো কাজে ব্যবহার করা হচ্ছে না।

ভবনগুলো অব্যবহৃত থাকার বিষয়ে ক্ষোভ জানিয়ে ড. এম এ মুহিত বলেন, সেখানে দুর্নীতি, অব্যবস্থাপনা ও অবহেলার সুস্পষ্ট ছাপ তিনি দেখতে পেয়েছেন। বিষয়টি সরেজমিন পরিদর্শন করেছেন জানিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট শুধু স্থানীয় পর্যায়ের প্রশিক্ষণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে না। দেশের ৬৪ জেলার সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা চিকিৎসকদের ধাপে ধাপে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থাপনার প্রশিক্ষণ দেওয়া হবে।

স্বাস্থ্য খাতে সুশাসন প্রতিষ্ঠাকে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে ড. এম এ মুহিত বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নত করে একটি ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

চার বছর ধরে অব্যবহৃত ভবন, সাভারে ক্ষোভ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

আপডেট সময় ০৭:১৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

সাভারে নির্মাণের চার বছর পরও ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’-এর নবনির্মিত ভবন ব্যবহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। শনিবার (১৫ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানটি সরেজমিন পরিদর্শন শেষে তিনি দ্রুত এটি চালুর নির্দেশ দেন। একই সঙ্গে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে যুক্ত চিকিৎসকদের ধাপে ধাপে আধুনিক ‘হেলথ ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণের আওতায় আনার কথা জানান তিনি।

সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন  জাতীয় ঐক্যই অগ্রগতির চাবিকাঠি: সাভারে স্মৃতিসৌধে পরিবেশ উপদেষ্টা