ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

পোড়া তেলে রান্না ও বাসি খাবার, চট্টগ্রামে তিন রেস্তোরাঁকে ৯০ হাজার টাকা জরিমানা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 67

ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় পোড়া তেল ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে তিনটি রেস্তোরাঁকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিভাগের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে হোটেল পতেঙ্গাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে পোড়া তেল ব্যবহার করে খাবার প্রস্তুত, বাসি গ্রিল, কাঁচা মাছ ও মাংস একসঙ্গে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে চাটগাঁও রান্নাঘরকে ১০ হাজার টাকা এবং ফ্রিজে অপরিচ্ছন্নভাবে বিভিন্ন খাদ্যদ্রব্য সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ভ্যালেন্সিয়া ফুড কর্নারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে। যেসব প্রতিষ্ঠান পোড়া তেল ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের মাধ্যমে জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

পোড়া তেলে রান্না ও বাসি খাবার, চট্টগ্রামে তিন রেস্তোরাঁকে ৯০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৬:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬