ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 103

ছবি: সংগৃহীত

দেশে হাম ও হাম সদৃশ সংক্রমণের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি চারজন হাম সন্দেহে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২৯৫ জন শিশু এই রোগে আক্রান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত মাত্র দেড় মাসের ব্যবধানে সারাদেশে মহামারি আকার ধারণ করেছে এই রোগ। এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩৯ জন শিশু এবং হামের লক্ষণ নিয়ে আরও ১৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ, মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩ জনে।

আরও পড়ুন  রাজধানীর সায়েন্স ল্যাবে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের চাপায় বাবা-মেয়ের মৃত্যু

সংক্রমণের হার পর্যালোচনায় দেখা যায়, এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৯ জন শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে বা সন্দেহভাজন হিসেবে আক্রান্ত হয়েছে আরও ২৮ হাজার ৩৩৩ জন শিশু। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৩৯২ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের এই দ্রুত বিস্তার ঠেকাতে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং আক্রান্তদের দ্রুত আইসোলেশনে রাখা জরুরি। বিশেষ করে যেসব এলাকায় মৃত্যুর হার বেশি, সেখানে বিশেষ মেডিকেল টিম পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। হঠাৎ জ্বর ও শরীরে লালচে দানা দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার জন্য অভিভাবকদের অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:১৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

দেশে হাম ও হাম সদৃশ সংক্রমণের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি চারজন হাম সন্দেহে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২৯৫ জন শিশু এই রোগে আক্রান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত মাত্র দেড় মাসের ব্যবধানে সারাদেশে মহামারি আকার ধারণ করেছে এই রোগ। এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩৯ জন শিশু এবং হামের লক্ষণ নিয়ে আরও ১৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ, মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩ জনে।

আরও পড়ুন  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আতঙ্ক: ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির সংখ্যা ৮৪৫