ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে নতুন সংশোধিত প্রস্তাব পাঠালো ইরান গ্রীস — একটি সভ্যতার সূতিকাগার জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল: তারেক রহমান বাংলাদেশে এখনো স্ট্যান্ডার্ড ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি: রুহুল কবির রিজভী ঝিনাইদহে পুলিশের পোশাক ও ইয়াবাসহ ৫ ভুয়া পুলিশ গ্রেপ্তার উগান্ডায় বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি নাগরিকসহ ২৩১ জন বিদেশি আটক মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ড; তদন্ত কমিটি গঠনের নির্দেশ যুদ্ধবিরতির সুযোগে মাটির নিচ থেকে অস্ত্র ও মিসাইল তুলছে ইরান নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা; শটগান উদ্ধার, আটক ৩

সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা: আইন কী বলে, শাস্তি কি?

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 654

ছবি: সংগৃহীত

সংবাদ সংগ্রহের সময় কোনো সাংবাদিক বা সংবাদকর্মীর ওপর পুলিশ বা অন্য কোনো ব্যক্তি অকারণে হামলা চালাতে পারে না—এমনটাই বলছে দেশের প্রচলিত আইন ও সংবিধান। বিশেষজ্ঞদের মতে, বৈধভাবে দায়িত্ব পালনরত সাংবাদিককে বাধা দেওয়া বা শারীরিকভাবে আঘাত করা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হতে পারে।

বাংলাদেশের সংবিধানের ৩৯ নম্বর অনুচ্ছেদে চিন্তা, বিবেক ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, যার আওতায় সংবাদমাধ্যমের স্বাধীনতাও অন্তর্ভুক্ত। একই সঙ্গে ৩২ নম্বর অনুচ্ছেদে ব্যক্তির জীবন ও স্বাধীনতার সুরক্ষা দেওয়া হয়েছে। ফলে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা সংবিধানপ্রদত্ত অধিকারের পরিপন্থী।

আইনবিদরা জানান, এ ধরনের ঘটনায় দণ্ডবিধির বিভিন্ন ধারা প্রযোজ্য হতে পারে। দণ্ডবিধির ৩২৩ ধারায় স্বেচ্ছায় আঘাত করার অপরাধে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে। ৩৫২ ধারায় আক্রমণ বা মারধরের জন্য তিন মাস পর্যন্ত কারাদণ্ড বা জরিমানার বিধান আছে। এছাড়া ৩৪১ ধারায় বেআইনি বাধা দেওয়ার অপরাধে এক মাস পর্যন্ত কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে। গুরুতর আঘাতের ক্ষেত্রে আরও কঠোর ধারাও প্রযোজ্য হতে পারে।

আরও পড়ুন  মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

এদিকে সাংবাদিকদের সুরক্ষায় সরকার পৃথক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত আইন অনুযায়ী, সাংবাদিকের ওপর হামলা, ভয়ভীতি বা হয়রানির ঘটনায় এক থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দায়িত্ব পালনরত সাংবাদিকের ওপর হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপরও আঘাত। এমন ঘটনায় ফৌজদারি মামলার পাশাপাশি অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা: আইন কী বলে, শাস্তি কি?

আপডেট সময় ১১:২৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬