ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব
শাহবাগ অবরোধ

চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১২:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 529

ছবি সংগৃহীত

উচ্চশিক্ষার সুযোগ ও দ্রুত চাকরির নিশ্চয়তার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শতাধিক শিক্ষার্থী শাহবাগে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন এবং দাবি আদায়ে স্লোগান দেন।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাদের দীর্ঘদিনের চার দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। তাদের দাবিগুলো হলো দশম গ্রেডে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও নতুন পদ সৃষ্টি, কোর্স কারিকুলামের আধুনিকায়ন এবং সরকারি-বেসরকারি পর্যায়ে চাকরির নিশ্চয়তা।

আরও পড়ুন  সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিল: পুলিশের বাধা উপেক্ষা করে রাজপথে আন্দোলন

শিক্ষার্থীরা অভিযোগ করেন, তিন মাস ধরে একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও তাদের দাবি উপেক্ষিত হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশে বর্তমানে ১৬টি সরকারি ও প্রায় ২০০টি বেসরকারি ম্যাটস রয়েছে, যেখানে প্রায় ৬০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। বিএমডিসি নিবন্ধিত ডিপ্লোমা মেডিকেল ফ্র্যাকটিশনার (ডিএমএফ) সংখ্যা প্রায় ৩০ হাজার। অন্যদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে মাত্র ৫ হাজার ৫০০ জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কর্মরত আছেন, যা বিদ্যমান চাহিদার তুলনায় অপ্রতুল।

শিক্ষার্থীরা দাবি করেছেন, দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে ম্যাটস গ্র্যাজুয়েটদের যথাযথ গুরুত্ব দিতে হবে। তাদের বক্তব্য, যদি দাবি মানা না হয়, তাহলে আরও বড় পরিসরে আন্দোলন গড়ে তোলা হবে।

অবরোধের কারণে শাহবাগ মোড়ে যান চলাচল ব্যাহত হয়, ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

নিউজটি শেয়ার করুন

শাহবাগ অবরোধ

চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলন

আপডেট সময় ০৩:১২:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

উচ্চশিক্ষার সুযোগ ও দ্রুত চাকরির নিশ্চয়তার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শতাধিক শিক্ষার্থী শাহবাগে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন এবং দাবি আদায়ে স্লোগান দেন।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাদের দীর্ঘদিনের চার দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। তাদের দাবিগুলো হলো দশম গ্রেডে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও নতুন পদ সৃষ্টি, কোর্স কারিকুলামের আধুনিকায়ন এবং সরকারি-বেসরকারি পর্যায়ে চাকরির নিশ্চয়তা।

আরও পড়ুন  আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাদ