ঢাকা ০১:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, জানালেন শিক্ষামন্ত্রী এসএসসি-সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম টাইফুন ডলফিনের আঘাতে লণ্ডভণ্ড চীন, বাতিল ১,৪০০ ফ্লাইট অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধার অভিযোগে ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা এসএসসি ও সমমানের ফল আজ, যেভাবে দেখা যাবে যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ খুলবে না: ইরান নির্বাচনের আগে যেভাবে একসঙ্গে কাজ করেছি, দেশ গঠনেও থাকতে হবে: প্রধানমন্ত্রী ‘২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল কেউ কেউ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

এসএসসি-সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২২:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 17

ছবি সংগৃহীত

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার সব শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের পরীক্ষার ফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

আরও পড়ুন  মাদরাসা বোর্ডে হতাশাজনক ফল, কমেছে পাসের হার ও জিপিএ-৫

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকায় পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। কুমিল্লায় ৬৫ দশমিক ৪২ শতাংশ, চট্টগ্রামে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, যশোরে ৬৬ দশমিক ২৭ শতাংশ এবং বরিশালে ৬০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

এ ছাড়া সিলেট বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮ দশমিক ০৫ শতাংশ এবং ময়মনসিংহে ৫৭ দশমিক ৩৯ শতাংশ। কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৮১৪ শিক্ষার্থী।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।

এবার ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি।

ফল প্রকাশের পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় অংশ নেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ফরম পূরণ করেন ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

এসএসসি-সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ

আপডেট সময় ১২:২২:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার সব শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের পরীক্ষার ফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

আরও পড়ুন  এসএসসি ও সমমানের ফল আজ, যেভাবে দেখা যাবে