ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

৭ থেকে ১০ সেপ্টেম্বর ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 1436

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাবির সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকছে।

আরও পড়ুন  অভিন্ন প্রশ্নপত্রে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

শনিবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষ্যে আগামী ৭ সেপ্টেম্বর (রবিবার) থেকে ১০ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাশ ও পরীক্ষা বন্ধ থাকবে।

উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৮তম ডাকসু নির্বাচন। এবারের ডাকসু নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর মধ্যে নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন ২৫ জন। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন, কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন এবং আন্তর্জাতিক সম্পাদক পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১২ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ৯ জন, ক্রীড়া সম্পাদক পদে ১৩ জন এবং ছাত্র পরিবহন সম্পাদক পদে ১২ জন প্রার্থী হয়েছেন। সমাজসেবা সম্পাদক পদে ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে ১১ জন এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫ জন প্রার্থী। এবার সদস্য পদে প্রার্থী হয়েছেন মোট ২১৭ জন।

নিউজটি শেয়ার করুন

৭ থেকে ১০ সেপ্টেম্বর ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ

আপডেট সময় ০৬:২০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাবির সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকছে।

আরও পড়ুন  ঢাবিতে নারী শিক্ষার্থী দিবস ও সন্ত্রাস প্রতিরোধ দিবস ঘোষণা