ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

বিশ্ববাজারে কমলো সয়াবিন-ক্যানোলা তেলের দাম, ঊর্ধ্বমুখী সানফ্লাওয়ার-পাম তেল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / 385

ছবি সংগৃহীত

বিশ্ববাজারে কমতে শুরু করেছে ভোজ্যতেল জাতীয় পণ্য সয়াবিন বীজ ও ক্যানোলা তেলের দাম। তবে এর বিপরীতে ক্রমাগত ঊর্ধ্বমুখী রয়েছে সানফ্লাওয়ার ও পাম তেলের বাজার। বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরজুড়ে এই দুই তেলের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববাজারের তথ্য অনুযায়ী, সয়াবিন বীজ বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে শূন্য দশমিক ৭০ ডলারে। সম্প্রতি প্রকাশিত পূর্বাভাসে দেখা গেছে, চলতি প্রান্তিকে সয়াবিনের দাম আরও কমে প্রতি কেজি শূন্য দশমিক ৬০ ডলারে নেমে আসতে পারে।

আরও পড়ুন  ট্রাম্পের শুল্ক যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম ছুঁতে পারে ৩৭০০ ডলার

একইভাবে কমতির দিকে রয়েছে আরেক জনপ্রিয় ভোজ্যতেল ক্যানোলা। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি টন ক্যানোলা তেল বিক্রি হচ্ছে ৩৯৭ ডলারে। এর আগের সপ্তাহের তুলনায় এর দাম কিছুটা কমেছে বলে বাজার বিশ্লেষকরা জানিয়েছেন।

অন্যদিকে, উল্টো চিত্র দেখা যাচ্ছে পাম ও সানফ্লাওয়ার তেলের ক্ষেত্রে। চলতি সপ্তাহে প্রতি টন পাম তেল বিক্রি হয়েছে এক হাজার ১১ ডলারে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এই দাম বেড়েছে শূন্য দশমিক ২২ শতাংশ। আমেরিকান গবেষণা সংস্থা ট্রেডিং ইকোনমিকস বলছে, আগামী কয়েক মাসে এই তেলের দাম প্রতি টনে বেড়ে দাঁড়াতে পারে প্রায় এক হাজার ৩০ ডলারে।

সানফ্লাওয়ার তেলের বাজারেও উত্তাপ বাড়ছে। গত এক সপ্তাহে দাম কিছুটা কমলেও সর্বশেষ এক দিনের ব্যবধানেই প্রতি টনে দাম বেড়েছে এক ডলার ৩০ সেন্ট। ফলে বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সানফ্লাওয়ার তেল বিক্রি হচ্ছে এক হাজার ৩৪৭ ডলারে।

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও আন্তর্জাতিক সরবরাহ সংকটের মতো বিষয়গুলো ভোজ্যতেলের বাজারে এই অস্থিরতার কারণ। ফলে বিশ্বজুড়ে আগামী দিনগুলোতে সানফ্লাওয়ার ও পাম তেলের দাম চড়া থাকলেও সয়াবিন ও ক্যানোলার দাম কমতির দিকেই থাকবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বিশ্ববাজারে কমলো সয়াবিন-ক্যানোলা তেলের দাম, ঊর্ধ্বমুখী সানফ্লাওয়ার-পাম তেল

আপডেট সময় ০৫:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

বিশ্ববাজারে কমতে শুরু করেছে ভোজ্যতেল জাতীয় পণ্য সয়াবিন বীজ ও ক্যানোলা তেলের দাম। তবে এর বিপরীতে ক্রমাগত ঊর্ধ্বমুখী রয়েছে সানফ্লাওয়ার ও পাম তেলের বাজার। বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরজুড়ে এই দুই তেলের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববাজারের তথ্য অনুযায়ী, সয়াবিন বীজ বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে শূন্য দশমিক ৭০ ডলারে। সম্প্রতি প্রকাশিত পূর্বাভাসে দেখা গেছে, চলতি প্রান্তিকে সয়াবিনের দাম আরও কমে প্রতি কেজি শূন্য দশমিক ৬০ ডলারে নেমে আসতে পারে।

আরও পড়ুন  শান্তির বার্তায় বিশ্ববাজারে কমেছে তেলের দাম