ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

জ্বালানি তেলের দাম ফের বাড়ল: লিটারপ্রতি অকটেন ১৪০ ও পেট্রোল ১৩৫ টাকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 143

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রক্ষার অজুহাতে দেশে ভোক্তা পর্যায়ে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অকটেনের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৪০ টাকা এবং পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা।

শনিবার (১৮ এপ্রিল) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির তথ্য জানানো হয়। নতুন এই দর আগামীকাল রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধু অকটেন বা পেট্রোল নয়, বেড়েছে ডিজেল ও কেরোসিনের দামও। নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা।

আরও পড়ুন  আজ সারাদেশে জ্বালানি তেল সরবরাহ ও বিপণন বন্ধ

এর আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, অকটেন ১২০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকায় বিক্রি হচ্ছিল। সেই হিসাবে লিটারপ্রতি অকটেনের দাম বেড়েছে ২০ টাকা এবং পেট্রোলের দাম বেড়েছে ১৯ টাকা। অন্যদিকে ডিজেল ও কেরোসিনের দাম বেড়েছে যথাক্রমে ১৫ টাকা ও ১৮ টাকা।

মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে অভ্যন্তরীণ বাজারে এই মূল্য সমন্বয় অপরিহার্য হয়ে পড়েছিল। তবে হঠাৎ করে জ্বালানি তেলের এই বড় অঙ্কের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের যাতায়াত খরচ ও নিত্যপণ্যের বাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই জ্বালানি তেলের সরবরাহ ও মজুত নিয়ে নানা গুঞ্জন থাকলেও মন্ত্রণালয়ের দাবি ছিল তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে নতুন করে এই মূল্যবৃদ্ধির ঘোষণায় সাধারণ গ্রাহকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

জ্বালানি তেলের দাম ফের বাড়ল: লিটারপ্রতি অকটেন ১৪০ ও পেট্রোল ১৩৫ টাকা

আপডেট সময় ১২:৩৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রক্ষার অজুহাতে দেশে ভোক্তা পর্যায়ে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অকটেনের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৪০ টাকা এবং পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা।

শনিবার (১৮ এপ্রিল) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির তথ্য জানানো হয়। নতুন এই দর আগামীকাল রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধু অকটেন বা পেট্রোল নয়, বেড়েছে ডিজেল ও কেরোসিনের দামও। নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা।

আরও পড়ুন  বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত