ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারে পৃথক অভিযানে ভারতীয় পণ্য জব্দ, আটক ৮

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 78

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শেরপুর এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে।

সোমবার সকালে মৌলভীবাজার জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, শনিবার রাত প্রায় ১১টার দিকে শেরপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করা হয়। এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে ট্রাকটি তল্লাশি করে ভারতীয় তৈরি চকোলেট ও মেনটোস উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৬৫ হাজার ৮২২ টাকা। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করে মৌলভীবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন  খুলনায় শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা, আটক ১

অপরদিকে, রোববার সকালে শেরপুর চত্বরে স্থাপিত পুলিশি চেকপোস্টে সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটির ভেতর থেকে ৩৭২টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। ঘটনায় ছয়জনকে আটক করে তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জব্দ করা পণ্য ও ব্যবহৃত যানবাহনের সম্মিলিত মূল্য ২০ লাখ টাকারও বেশি।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, চোরাচালান প্রতিরোধে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে পৃথক অভিযানে ভারতীয় পণ্য জব্দ, আটক ৮

আপডেট সময় ১১:০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

মৌলভীবাজারের শেরপুর এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে।

সোমবার সকালে মৌলভীবাজার জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, শনিবার রাত প্রায় ১১টার দিকে শেরপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করা হয়। এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে ট্রাকটি তল্লাশি করে ভারতীয় তৈরি চকোলেট ও মেনটোস উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৬৫ হাজার ৮২২ টাকা। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করে মৌলভীবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন  মাদুরোকে আটক করেছে মার্কিন ডেল্টা ফোর্স