ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রলসহ লরি আটক: অনুমোদনহীন তেল বিক্রির চেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 167

ছবি সংগৃহীত

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির সময় ৭ হাজার লিটার পেট্রলসহ একটি তেলবাহী লরি আটক করেছে স্থানীয় জনতা। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের গাবা গ্রাম থেকে লরিটি আটক করা হয়। আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির তথ্যমতে, রোববার বিকেলে খুলনা থেকে যমুনা অয়েল কোম্পানির এই লরিটি ৭ হাজার লিটার পেট্রল নিয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলার একটি পাম্পে সরবরাহের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু নির্ধারিত গন্তব্যে না গিয়ে রাত সাড়ে ১০টার দিকে ব্রহ্মরাজপুর ইউনিয়নের গাবা গ্রাম সংলগ্ন সড়কে অবৈধভাবে তেল বিক্রি শুরু করলে স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা লরিটি আটকে দেয়।

খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে তেল পরিবহনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ লরিটি জব্দ করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন  সাতক্ষীরার কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে ৭ গ্রামের মানুষ

নিউজটি শেয়ার করুন

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রলসহ লরি আটক: অনুমোদনহীন তেল বিক্রির চেষ্টা

আপডেট সময় ০৮:২৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির সময় ৭ হাজার লিটার পেট্রলসহ একটি তেলবাহী লরি আটক করেছে স্থানীয় জনতা। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের গাবা গ্রাম থেকে লরিটি আটক করা হয়। আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির তথ্যমতে, রোববার বিকেলে খুলনা থেকে যমুনা অয়েল কোম্পানির এই লরিটি ৭ হাজার লিটার পেট্রল নিয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলার একটি পাম্পে সরবরাহের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু নির্ধারিত গন্তব্যে না গিয়ে রাত সাড়ে ১০টার দিকে ব্রহ্মরাজপুর ইউনিয়নের গাবা গ্রাম সংলগ্ন সড়কে অবৈধভাবে তেল বিক্রি শুরু করলে স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা লরিটি আটকে দেয়।

খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে তেল পরিবহনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ লরিটি জব্দ করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন  মহেশপুর সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ ২৬ বাংলাদেশি আটক