ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

টেলিগ্রামের অন্ধকার জগতে র‍্যাবের হানা; দেড় লাখ নগ্ন ছবি ও ভিডিওসহ গ্রেপ্তার ৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 185

ছবি সংগৃহীত

জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ব্যবহার করে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ব্ল্যাকমেইল চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। বরিশাল ও ভোলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে র‍্যাবের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মেরাজুর রহমান আরমান (২১), বিল্লাল হোসেন ওরফে অন্তর (২১), রবি আলম মমিন (২১), আল আমিন ইসলাম ওরফে মাহি (১৯) এবং মো. হাসিব (২৩)। অভিযানে তাঁদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ১২টি অত্যাধুনিক স্মার্টফোন জব্দ করা হয়েছে।

আরও পড়ুন  র‍্যাব বিলুপ্তির সুপারিশ করল মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস পরীক্ষা করে প্রায় দেড় লাখ নগ্ন ও স্পর্শকাতর ছবি ও ভিডিও’র সন্ধান পাওয়া গেছে। এই চক্রটি প্রায় ৩৫০টি প্রাইভেট গ্রুপ ও চ্যানেলের মাধ্যমে অর্থের বিনিময়ে এসব পর্নোগ্রাফি কনটেন্ট বিক্রি ও সরবরাহ করে আসছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রটি মূলত দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের লক্ষ্য করে সাইবার অপরাধ পরিচালনা করত। তারা মূলত তিনভাবে ছবি সংগ্রহ করত:

১.  ভিকটিমের ফেসবুক বা ব্যক্তিগত ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে।
২.  ব্রেকআপের পর প্রতিশোধ নিতে প্রাক্তন প্রেমিকদের কাছ থেকে ছবি-ভিডিও সংগ্রহ করে।
৩.  ব্যক্তিগত শত্রুতার জেরে গোপনে ধারণকৃত ভিডিও এক্সপোজ করার হুমকি দিয়ে।
পরবর্তীতে এসব ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিম ও তাঁদের পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত এই চক্র।

সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে টেলিগ্রাম অ্যাপের অপব্যবহার ও সাইবার ব্ল্যাকমেইল সংক্রান্ত সংবাদ প্রকাশের পর র‍্যাব ফোর্সেস গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার দিবাগত রাতে র‍্যাব-৮ এর একটি আভিযানিক দল বরিশাল ও ভোলা জেলার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে চক্রটিকে আইনের আওতায় আনে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

টেলিগ্রামের অন্ধকার জগতে র‍্যাবের হানা; দেড় লাখ নগ্ন ছবি ও ভিডিওসহ গ্রেপ্তার ৫

আপডেট সময় ১০:৪৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ব্যবহার করে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ব্ল্যাকমেইল চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। বরিশাল ও ভোলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে র‍্যাবের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মেরাজুর রহমান আরমান (২১), বিল্লাল হোসেন ওরফে অন্তর (২১), রবি আলম মমিন (২১), আল আমিন ইসলাম ওরফে মাহি (১৯) এবং মো. হাসিব (২৩)। অভিযানে তাঁদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ১২টি অত্যাধুনিক স্মার্টফোন জব্দ করা হয়েছে।

আরও পড়ুন  পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত