ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার বাজার কারসাজি: সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 436

ছবি সংগৃহীত

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা তারকা ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ার বাজারে কারসাজির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে আদালতের আদেশে সাকিবের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে দুদকের নিয়মিত ব্রিফিংয়ে কমিশনের মহা-পরিচালক মো. আক্তার হোসেন জানান, অভিযুক্তরা পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়েছেন। এ লক্ষ্যে তারা বারবার শেয়ার ক্রয়-বিক্রয় করে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ ও প্রতারিত করেন। এতে বহু সাধারণ বিনিয়োগকারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আরও পড়ুন  সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ডেজার্ড ভাইপার্সকে হারাল এমআই এমিরেটস

তিনি আরও জানান, তদন্তে দেখা গেছে অভিযুক্তরা মোট ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎ করেছেন এবং ৫৪২ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৯৮২ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে।

এর আগে সোমবার (১৬ জুন) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে সাকিব আল হাসানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের মামলায় শুধু সাকিব নন, আরও ১৪ জন অভিযুক্ত রয়েছেন। তারা হলেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির এবং তানভির নিজাম।

শেয়ার বাজারে কারসাজি ও বিনিয়োগকারীদের ধোঁকায় ফেলে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে দায়েরকৃত এই মামলাটি বর্তমানে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাকিবের বিরুদ্ধে এর আগেও নানা বিতর্ক থাকলেও, এবার বিষয়টি আইনি প্রক্রিয়ায় গড়ানোয় তা আরও গুরুতর রূপ নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

নিউজটি শেয়ার করুন

শেয়ার বাজার কারসাজি: সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় ০৭:২২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা তারকা ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ার বাজারে কারসাজির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে আদালতের আদেশে সাকিবের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে দুদকের নিয়মিত ব্রিফিংয়ে কমিশনের মহা-পরিচালক মো. আক্তার হোসেন জানান, অভিযুক্তরা পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়েছেন। এ লক্ষ্যে তারা বারবার শেয়ার ক্রয়-বিক্রয় করে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ ও প্রতারিত করেন। এতে বহু সাধারণ বিনিয়োগকারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আরও পড়ুন  সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক, আসামি হওয়ার শঙ্কা 