ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

সুনামগঞ্জে ভারত থেকে চোরাইপথে আনা প্রায় দুই কোটি টাকার প্রসাধনসামগ্রী জব্দ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 433

ছবি সংগৃহীত

সুনামগঞ্জে ভারত থেকে চোরাইপথে আনা প্রায় দুই কোটি টাকার শাড়ি, জিরা ও প্রসাধনসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোররাতে জেলার সদর উপজেলার সুরমা নদীর হালুয়ারঘাট এলাকায় একটি ইঞ্জিনচালিত নৌকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের একটি টাস্কফোর্স দল ভোররাতে হালুয়ারঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে আগত একটি কাঠের ইঞ্জিনচালিত নৌকা আটক করে তল্লাশি চালিয়ে ১ হাজার ৭০০টি উন্নত মানের ভারতীয় শাড়ি, ৭ হাজার ২০০টি বিভিন্ন ধরনের প্রসাধনসামগ্রী ও ১৮০ কেজি জিরা জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য দুই কোটি তিন লাখ ছয় হাজার টাকা।

আরও পড়ুন  ভারতকে কোনো ছাড় দেয়া হবে না: বিজিবি মহাপরিচালক

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মেহেদী হাসান হৃদয় ও বিজিবির সহকারী পরিচালক রফিকুল ইসলাম। অভিযানে বিজিবির মোট ২০ জন সদস্য অংশ নেন।

বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “আসন্ন ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকায় চোরাচালান বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবি’র অভিযান ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। চোরাকারবারিদের ধরতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও জানান, জব্দকৃত পণ্যসমূহ যথাযথ প্রক্রিয়ায় সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, সুরমা নদীপথ দীর্ঘদিন ধরে চোরাচালানের একটি রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে বিজিবির সক্রিয় নজরদারি এবং নিয়মিত অভিযানের ফলে বর্তমানে ওই এলাকায় চোরাচালানের প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সীমান্তবর্তী এলাকাগুলোতে চোরাচালান প্রতিরোধে বিজিবি, শুল্ক বিভাগ ও প্রশাসনের যৌথ তৎপরতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

সুনামগঞ্জে ভারত থেকে চোরাইপথে আনা প্রায় দুই কোটি টাকার প্রসাধনসামগ্রী জব্দ

আপডেট সময় ০৬:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

সুনামগঞ্জে ভারত থেকে চোরাইপথে আনা প্রায় দুই কোটি টাকার শাড়ি, জিরা ও প্রসাধনসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোররাতে জেলার সদর উপজেলার সুরমা নদীর হালুয়ারঘাট এলাকায় একটি ইঞ্জিনচালিত নৌকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের একটি টাস্কফোর্স দল ভোররাতে হালুয়ারঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে আগত একটি কাঠের ইঞ্জিনচালিত নৌকা আটক করে তল্লাশি চালিয়ে ১ হাজার ৭০০টি উন্নত মানের ভারতীয় শাড়ি, ৭ হাজার ২০০টি বিভিন্ন ধরনের প্রসাধনসামগ্রী ও ১৮০ কেজি জিরা জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য দুই কোটি তিন লাখ ছয় হাজার টাকা।

আরও পড়ুন  কলার ভেলায় ভেসে এলো ভারতীয় শিশুর লাশ