ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

রিকশা থেকে ফেলে হত্যা, তিন আসামির ৫ দিনের রিমান্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 10

ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে ছিনতাইকারীর টানে চলন্ত অটোরিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মো. পনি ওরফে প্যারা পনি ওরফে পনি গাজী (২৮), সেন্টু জুলিয়ান (২৪) ও মো. রাকিব হোসেন (২৪)।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল হাসান রিয়াল আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে প্রকৃত রহস্য উদ্ঘাটন, অজ্ঞাত আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ এবং ঘটনার মূল হোতাদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন  ২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

আদালতে পনি গাজীর পক্ষে আইনজীবী আমির উদ্দিন আমিরসহ অন্য আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে।

মামলার বিবরণ অনুযায়ী, নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ আগস্ট ভোরে স্বামী মো. আবদুল মতিনকে সঙ্গে নিয়ে চোখের চিকিৎসকের কাছে যাওয়ার জন্য অটোরিকশায় করে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে যাচ্ছিলেন তিনি।

ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেটের কাছে পাকা সড়কে পৌঁছালে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা রনজিলার হাতে থাকা ব্যাগ ধরে টান দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ছিনতাইকারীর টানে চলন্ত অটোরিকশা থেকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান রনজিলা। পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রনজিলার স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

মামলা দায়েরের পর রোববার র‌্যাব-২ অভিযান চালিয়ে তিনজনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, পনি গাজী ও সেন্টু জুলিয়ানকে তেজগাঁও থানার পূর্ব তেজতুরী পাড়া এলাকায় কাজী আকলাসের বাসার সামনের সড়ক থেকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পশ্চিম আরজতপাড়া এলাকা থেকে রাকিব হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ছিনতাই করা স্মার্টফোন, নগদ টাকা এবং ঘটনার সময় ব্যবহৃত ইয়ামাহা আর১৫ মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

রিকশা থেকে ফেলে হত্যা, তিন আসামির ৫ দিনের রিমান্ড

আপডেট সময় ০৬:২৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

রাজধানীর শেরেবাংলা নগরে ছিনতাইকারীর টানে চলন্ত অটোরিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মো. পনি ওরফে প্যারা পনি ওরফে পনি গাজী (২৮), সেন্টু জুলিয়ান (২৪) ও মো. রাকিব হোসেন (২৪)।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল হাসান রিয়াল আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে প্রকৃত রহস্য উদ্ঘাটন, অজ্ঞাত আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ এবং ঘটনার মূল হোতাদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন  শামীম ওসমানসহ ১২ আসামির অভিযোগ গঠন শুনানি ১৯ এপ্রিল