ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১২:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 107

ছবি: সংগৃহীত

দেশে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব জনস্বার্থে এই রিটটি দায়ের করেন।

রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। আবেদনে দাবি করা হয়েছে, হাম প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের অবহেলার কারণেই এত সংখ্যক শিশুর প্রাণহানি ঘটেছে, তাই রাষ্ট্রকে এর দায়ভার গ্রহণ করতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, গত দুই মাসেরও কম সময়ে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৩৫০ ছাড়িয়ে গেছে। একই সময়ে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার অতিক্রম করেছে। তবে আশার কথা হলো, আক্রান্তদের মধ্যে ২৯ হাজারেরও বেশি শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

আরও পড়ুন  হাম ও হামের উপসর্গ নিয়ে আজ আরও ৮ শিশুর মৃত্যু

আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব জানান, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। হামের মতো প্রতিরোধযোগ্য রোগে এত বিপুল সংখ্যক শিশুর মৃত্যু অনভিপ্রেত। এই রিটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার পাশাপাশি হাম নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপের স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট

আপডেট সময় ০৫:১২:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

দেশে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব জনস্বার্থে এই রিটটি দায়ের করেন।

রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। আবেদনে দাবি করা হয়েছে, হাম প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের অবহেলার কারণেই এত সংখ্যক শিশুর প্রাণহানি ঘটেছে, তাই রাষ্ট্রকে এর দায়ভার গ্রহণ করতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, গত দুই মাসেরও কম সময়ে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৩৫০ ছাড়িয়ে গেছে। একই সময়ে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার অতিক্রম করেছে। তবে আশার কথা হলো, আক্রান্তদের মধ্যে ২৯ হাজারেরও বেশি শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

আরও পড়ুন  ১০টি বাসের মুক্তি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্ষতিপূরণ নিয়ে সমঝোতা