ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

গোপালগঞ্জে কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’-এর ৮ সদস্য আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 320

ছবি সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’-এর সক্রিয় ৮ সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, গাঁজা সেবনের কল্কি এবং মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কাশিয়ানীর গেড়াখোলা গ্রামের মফিজুর রহমানের ছেলে মো. জিসান (২০), মহেশপুর গ্রামের মোস্তফা মোল্যার ছেলে ইনতেমাম মোল্যা (২০), হোগলাকান্দি গ্রামের মনির মুন্সীর ছেলে হামজা মুন্সী (২০), একই গ্রামের আরিফ মোল্যার ছেলে অনিক মাহমুদ (২০), পশ্চিম মাঝিগাতি গ্রামের আসলাম ইয়ামিন শরীফ (২০), জালাল মোল্যার ছেলে বেলাল মোল্যা (২০), এস্কেন মুন্সীর ছেলে আশিক মুন্সী (২০) এবং দোলাগ্রামের ওহিদ শেখের ছেলে হামিম শেখ (২০)।

শনিবার (২৮ জুন) সকালে কাশিয়ানীর রাতইল হর্টিকালচার আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইস্তেখার তৌহিদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী মহেশপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ‘ডেমন বয়েজ’-এর ৮ সদস্যকে আটক করে।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে ক্যাপ্টেন ইস্তেখার তৌহিদ বলেন, “দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। কিশোর গ্যাং বা যে কোনো অপরাধী চক্রকে আইনের আওতায় আনতে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, এই গ্যাং সদস্যরা এলাকায় দীর্ঘদিন ধরে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। মাদক সেবন ও বিক্রির পাশাপাশি এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

সাধারণ মানুষের অভিযোগ, ‘ডেমন বয়েজ’ সদস্যরা স্থানীয় তরুণদের মাদকাসক্ত ও অপরাধে উৎসাহিত করছিল, যা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল। যৌথবাহিনীর এই অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কাশিয়ানী উপজেলা প্রশাসন জানিয়েছে, এলাকার যুবসমাজকে এ ধরনের গ্যাং কালচারের প্রভাব থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’-এর ৮ সদস্য আটক

আপডেট সময় ০৪:১৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫