ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ইসির প্রস্তাব মন্ত্রিপরিষদে অনুমোদন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 507

ছবি: সংগৃহীত

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন পেয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব মো. আখতার হোসেন।

বুধবার (৭ মে) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচন কমিশনের সীমানা সংক্রান্ত প্রস্তাবটি মন্ত্রিপরিষদ বিভাগ অনুমোদন দিয়েছে। এখন গেজেট প্রকাশ পেলেই আনুষ্ঠানিকভাবে সংসদীয় সীমানা নির্ধারণের কার্যক্রম শুরু হবে।”

আরও পড়ুন  হাইকোর্টের স্থগিতাদেশে আটকে গেল নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া

তিনি জানান, ইতোমধ্যে দেশের ৬১টি আসন নিয়ে ৪০৫টি আবেদন জমা পড়েছে। তবে সীমানা সংক্রান্ত আরও আপত্তি বা প্রস্তাব থাকলে নতুন করে আবেদন আহ্বান করা হবে। “একটি আসনের সীমানা পরিবর্তন করলে আশপাশের আসনগুলোতেও পরিবর্তনের প্রয়োজন হতে পারে। এতে করে মোট আসন সংখ্যায়ও পরিবর্তন আসতে পারে,” বলেন আখতার হোসেন।

সচিব আরও জানান, “ইসি পুরনো আইন অনুযায়ীই এই কাজ করবে। ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক সুবিধা ও ভোটার সংখ্যার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ করা হবে।”

এদিকে, অতীতের অভিজ্ঞতা প্রসঙ্গে ইসি সূত্রে জানা গেছে, ২০০৮ সালের পর সীমানা নির্ধারণে কিছু অনিয়মের অভিযোগ এসেছিল। অনেকেই পূর্ববর্তী সীমানায় ফিরে যাওয়ার দাবি জানিয়ে আসছেন।

আইন অনুযায়ী, সীমানা নির্ধারণের ক্ষেত্রে ভৌগোলিক বাস্তবতা ও প্রশাসনিক কাঠামোর পাশাপাশি ভোটার সংখ্যার ভারসাম্য বজায় রাখার নির্দেশনা রয়েছে। তবে বাস্তবে সেসব সবসময় মানা হয়নি বলে অভিযোগ রয়েছে। এবারের সীমানা পুনর্নির্ধারণে সেসব দিক গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গেজেট প্রকাশের পর প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে চূড়ান্ত সীমানা নির্ধারণ করা হবে বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ইসির প্রস্তাব মন্ত্রিপরিষদে অনুমোদন

আপডেট সময় ০৬:৪২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন পেয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব মো. আখতার হোসেন।

বুধবার (৭ মে) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচন কমিশনের সীমানা সংক্রান্ত প্রস্তাবটি মন্ত্রিপরিষদ বিভাগ অনুমোদন দিয়েছে। এখন গেজেট প্রকাশ পেলেই আনুষ্ঠানিকভাবে সংসদীয় সীমানা নির্ধারণের কার্যক্রম শুরু হবে।”

আরও পড়ুন  জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন ড. খলিলুর রহমান