ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম :
ককটেল তৈরির সময় বিস্ফোরণ, চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ কৃষক লীগ কর্মীর মৃত্যু টেস্ট র‍্যাঙ্কিংয়ে হৃদয় লিটনের বড় অগ্রগতি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর আহ্বান আত্মগোপনে থাকা নেতাকর্মীদের বিপদে ফেলছে পলাতক আ.লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা ট্রাম্পের ‘শান্তির’ পোশাকে মঞ্চে উঠতেই দুয়োধ্বনি মিস ইসরাইলকে রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ন্ত্রণের হুঁশিয়ারি পশ্চিমবঙ্গের মন্ত্রীর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছাল

ককটেল তৈরির সময় বিস্ফোরণ, চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ কৃষক লীগ কর্মীর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 14

ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টোমাস আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সূত্রের দাবি, নিহত টোমাস কার্যক্রম নিষিদ্ধ উপজেলা কৃষক লীগের একজন কর্মী ছিলেন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার সীমান্তবর্তী চৌকা মাঠ এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও পড়ুন  ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ড, নিহত ৫

নিহত টোমাস আলী বিশ্বনাথপুর লম্বাটোলা এলাকার মর্তুজা আলীর ছেলে। বিস্ফোরণে আহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, বুধবার দুপুরে বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লম্বাটোলা এলাকায় ককটেল তৈরির কাজ চলছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই টোমাস আলীর মৃত্যু হয়। তাঁর পাশে থাকা আরও তিনজন গুরুতর আহত হন।

খবর পেয়ে শিবগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে জানান তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরকের বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

ককটেল তৈরির সময় বিস্ফোরণ, চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ কৃষক লীগ কর্মীর মৃত্যু

আপডেট সময় ০৭:৫৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টোমাস আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সূত্রের দাবি, নিহত টোমাস কার্যক্রম নিষিদ্ধ উপজেলা কৃষক লীগের একজন কর্মী ছিলেন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার সীমান্তবর্তী চৌকা মাঠ এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও পড়ুন  সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই পথচারী নিহত