ঢাকা ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

হাসিনার জন্মদিনের কেক-মোটরসাইকেল ফেলে পালাল ছাত্রলীগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 44

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা ব্যক্তিরা কেক ও পাঁচটি মোটরসাইকেল রেখে পালিয়ে যান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাজিরা উপজেলার গরম বাজার এলাকার জোড়াব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  বিডিআর হত্যা মামলায় আসামি হচ্ছেন হাসিনাসহ একাধিক আ.লীগ নেতা

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় জোড়াব্রিজ এলাকায় কয়েকজন যুবক জড়ো হন। একপর্যায়ে সেখানে কেক কাটার আয়োজন করা হয়। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নজরে এলে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা ব্যক্তিরা দ্রুত সরে যান। পরে ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলগুলোর মালিক বা ব্যবহারকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জোড়াব্রিজ এলাকায় হঠাৎ কয়েকজন যুবককে জড়ো হতে দেখা যায়। পরে সেখানে কেক কাটার আয়োজন করা হয়। পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে উপস্থিত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যান।

জাজিরা-নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, কেক কাটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

হাসিনার জন্মদিনের কেক-মোটরসাইকেল ফেলে পালাল ছাত্রলীগ

আপডেট সময় ১০:৩০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরের জাজিরায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা ব্যক্তিরা কেক ও পাঁচটি মোটরসাইকেল রেখে পালিয়ে যান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাজিরা উপজেলার গরম বাজার এলাকার জোড়াব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  সুচিত্রা সেনের জন্মদিন: মহানায়িকার জীবন ও চলচ্চিত্রের ১০টি অজানা তথ্য