ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

“মুন্সীগঞ্জে ১০ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 479

ছবি সংগৃহীত

মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬,৮০০ পাউন্ড অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুক্তারপুর, কলাগাছিয়া ও বক্তারবলী নৌপুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। জব্দকৃত কারেন্ট জালের বাজার মূল্য ১০ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে নৌপুলিশ।

আরও পড়ুন  মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

মুক্তারপুর নৌপুলিশ ফাড়ির ইনচার্জ লুৎফর রহমান জানিয়েছেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল হাসেমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তিনি জানিয়েছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

“মুন্সীগঞ্জে ১০ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

আপডেট সময় ১০:৪৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬,৮০০ পাউন্ড অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুক্তারপুর, কলাগাছিয়া ও বক্তারবলী নৌপুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। জব্দকৃত কারেন্ট জালের বাজার মূল্য ১০ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে নৌপুলিশ।

আরও পড়ুন  এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২