শিরোনাম :
কলেজ হোস্টেলে মিলল ২০ হাজার পিস ইয়াবা, ছাত্রী আটক
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১২:৩০:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 23
কক্সবাজার সরকারি কলেজের নারী হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শরীফা নামে এক ছাত্রীকে আটক করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলেজের দোলনচাঁপা মহিলা হোস্টেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক শরীফা কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। পুলিশ জানায়, কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় হোস্টেলে অভিযান চালানো হয়। অভিযানে সদর থানা পুলিশের নারী সদস্যরাও অংশ নেন। এ সময় শরীফাকে আটক করে তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় শরীফার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।























