ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 57

ছবি সংগৃহীত

দেশের সব উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী সভা অনুষ্ঠিত হওয়ার ১৪ দিনের মধ্যে সরকারের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম এবং উপজেলা পরিষদের ন্যস্ত বিভাগগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতির তথ্য কার্যবিবরণীতে উল্লেখ করতে বলা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসকদের এ নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন  সরকারি সব প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৭(৪) ধারা অনুযায়ী প্রতিটি সভার কার্যবিবরণীর একটি অনুলিপি সভা অনুষ্ঠিত হওয়ার ১৪ দিনের মধ্যে সরকার ও সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের কাছে পাঠানোর বিধান রয়েছে।

তবে নথি পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ উপজেলা পরিষদ নিয়মিতভাবে সভার কার্যবিবরণী সরকারের কাছে পাঠাচ্ছে না। এর ফলে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় সমস্যা হচ্ছে।

বিশেষ করে ছাদভিত্তিক সৌর প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি যথাযথভাবে পর্যালোচনা করা সম্ভব হচ্ছে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় আইন অনুযায়ী উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী নিয়মিতভাবে সরকারের কাছে পাঠাতে বলা হয়েছে। কার্যবিবরণীতে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রমের পাশাপাশি উপজেলা পরিষদের ন্যস্ত বিভাগগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতির তথ্যও উল্লেখ করতে হবে।

অগ্রাধিকারমূলক কার্যক্রমের ক্ষেত্রে সচিত্র প্রমাণক সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য রঙিন প্রিন্টে ছবি পাঠাতে হবে। কোনো কাজ বাস্তবায়নের আগে ও পরের অবস্থার তুলনামূলক ছবি থাকলে সেগুলো পাশাপাশি সংযুক্ত করার কথাও বলা হয়েছে।

এ ছাড়া উপজেলা পরিষদের কার্যবিবরণী স্থানীয় সরকার বিভাগের নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর পাশাপাশি এর হার্ডকপি স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠাতে হবে।

আইন অনুযায়ী উপজেলা পরিষদের কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়মিতভাবে সরকারের নজরে আনতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা

আপডেট সময় ০৮:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

দেশের সব উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী সভা অনুষ্ঠিত হওয়ার ১৪ দিনের মধ্যে সরকারের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম এবং উপজেলা পরিষদের ন্যস্ত বিভাগগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতির তথ্য কার্যবিবরণীতে উল্লেখ করতে বলা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসকদের এ নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন  জ্বালানি তেলের পাম্পে ইউএনও’র ওপর হামলা; বডিগার্ড আহত