ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শিরোনাম :
অটোমেক টু পয়েন্ট জিরো’র উদ্বোধন, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান শিমুল বিশ্বাসের স্পাইডারম্যানের নতুন রেকর্ড মরক্কো থেকে সেউতায় ঢোকার চেষ্টায় ৩৪ অভিবাসীর মৃ/ত্যু ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই: ফখরুল আবারও বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বাংলাদেশিদের ভিসা বাড়াতে তাগিদ ভারতের সংসদীয় কমিটির জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—বরিশালে তথ্যমন্ত্রীর জামায়াত নিষিদ্ধের ৩ দিনের মাথায় হাসিনার পতন: শফিকুর নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

জুলাই সনদের মূল ভাবধারা বজায় রেখেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবগুলো চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে আইন সংস্কার কমিশনের করা অধিকাংশ প্রস্তাব সরকার গ্রহণ করেছে।

আরও পড়ুন  বিচার বিভাগের দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে চাই: আইনমন্ত্রী

শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইন সংস্কার প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে আইন সংস্কার কমিশন মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। সরকার সেগুলোর প্রায় প্রতিটি গ্রহণ করেছে। এখন জুলাই সনদের মূল ভাবধারা অনুসরণ করে এসব অধ্যাদেশের চূড়ান্ত বাস্তবায়ন করা হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তিনি দেশে ফিরতে চাইলে সরকার আইনগতভাবে যা যা করণীয়, তা করবে। শেখ হাসিনা নিজেই দেশে ফেরার কথা বলেছেন উল্লেখ করে তিনি বলেন, তিনি নিজে দেশে ফিরলে ভালো। দেশে ফিরলে তাকে আদালতের মুখোমুখি হতে হবে।

আইনমন্ত্রী বলেন, সরকার আইনের বাইরে কোনো পদক্ষেপ নেবে না।

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলা প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, সরকার যদি আইন, আদালত, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নিয়ন্ত্রণ রাখত, তাহলে ওই ঘটনায় মামলা হতো না। কিন্তু সেখানে মামলা হয়েছে। এখন যথাযথ আইনগত প্রক্রিয়ায় মামলাটির তদন্ত হবে।

তদন্তের ভিত্তিতে যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী।

ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি এমএ মজিদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

নিউজটি শেয়ার করুন

জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

আপডেট সময় ০৫:৪৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

জুলাই সনদের মূল ভাবধারা বজায় রেখেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবগুলো চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে আইন সংস্কার কমিশনের করা অধিকাংশ প্রস্তাব সরকার গ্রহণ করেছে।

আরও পড়ুন  এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী