ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

কোনো মানুষ আইনি সহায়তার বাইরে থাকবে না: আইনমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 32

ছবি: সংগৃহীত

সরকার এমন ব্যবস্থা করেছে, যাতে কোনো মানুষ আইনগত সহায়তা থেকে বঞ্চিত না থাকেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আইনি সহায়তা দেওয়া হচ্ছে এবং এ কাজে আইনি সহায়তা প্রদানকারী এনজিওগুলোর সঙ্গেও সরকার চুক্তি করেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে যশোর পিটিআই অডিটোরিয়ামে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) আয়োজিত ‘ক্ষুদ্রঋণ খাতে কর্মসংস্থান, আর্থিক অন্তর্ভুক্তি ও দারিদ্র্য বিমোচন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সরকার আইনি সহায়তা দিচ্ছে। কোনো মানুষ যেন আইনগত সহায়তার বাইরে না থাকে, সে ব্যবস্থা করা হয়েছে। এ লক্ষ্যে যেসব এনজিও আইনি সহায়তা দিয়ে থাকে, তাদের সঙ্গে সরকার চুক্তি করেছে।

আরও পড়ুন  শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে মন্ত্রণালয়: আইনমন্ত্রী

সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে সৃষ্ট বিতর্কের প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, এ নিয়ে বিতর্ক তৈরির কোনো সুযোগ নেই। বৃদ্ধ বাবা-মাকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে।

কেউ কেউ এই সংশোধনীকে হেবা আইনের লঙ্ঘন হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। তবে সংশোধিত আইনে স্পষ্টভাবে বলা হয়েছে, হেবা বা অন্য কোনো আইনের আওতায় কোনো ধর্মের মানুষের সম্পত্তি হস্তান্তর এই সংশোধনীর কারণে বাধাগ্রস্ত হবে না।

তিনি আরও বলেন, দান, উইল কিংবা অন্য যেকোনো বৈধ উপায়ে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রেও সংশোধনীটি কোনো বাধা সৃষ্টি করবে না।

আইনমন্ত্রী বলেন, যারা এ নিয়ে বিতর্ক তৈরি করছেন, তারা আইনের সংশ্লিষ্ট অংশ না পড়েই রাজনৈতিকভাবে বিষয়টি উপস্থাপন করছেন। এ বিষয়ে সবাইকে আইনটি ভালোভাবে পড়ার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

কোনো মানুষ আইনি সহায়তার বাইরে থাকবে না: আইনমন্ত্রী

আপডেট সময় ০৭:৩১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সরকার এমন ব্যবস্থা করেছে, যাতে কোনো মানুষ আইনগত সহায়তা থেকে বঞ্চিত না থাকেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আইনি সহায়তা দেওয়া হচ্ছে এবং এ কাজে আইনি সহায়তা প্রদানকারী এনজিওগুলোর সঙ্গেও সরকার চুক্তি করেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে যশোর পিটিআই অডিটোরিয়ামে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) আয়োজিত ‘ক্ষুদ্রঋণ খাতে কর্মসংস্থান, আর্থিক অন্তর্ভুক্তি ও দারিদ্র্য বিমোচন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সরকার আইনি সহায়তা দিচ্ছে। কোনো মানুষ যেন আইনগত সহায়তার বাইরে না থাকে, সে ব্যবস্থা করা হয়েছে। এ লক্ষ্যে যেসব এনজিও আইনি সহায়তা দিয়ে থাকে, তাদের সঙ্গে সরকার চুক্তি করেছে।

আরও পড়ুন  সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন সুবিধা দেওয়া হবে না: আইনমন্ত্রী