ছাত্র আন্দোলনের ভিডিও সরাতে শিক্ষার্থীদের নির্দেশ আইআইটির
- আপডেট সময় ০৫:৫৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / 15
দিল্লির যন্তর মন্তরে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ও ভিডিও সরিয়ে নিতে শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ। প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষার্থী ইনস্টাগ্রামে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এসব ভিডিও ও পোস্ট প্রকাশ করেছিলেন।
বৃহস্পতিবার, ২৩ জুলাই নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর বরাতে এনডিটিভি জানিয়েছে, ডিন ও ফ্যাকাল্টি অ্যাডভাইজরের নির্দেশে এসব পোস্ট সরিয়ে নিতে বলা হয়।
শিক্ষার্থীদের কাছে পাঠানো এক বার্তায় উল্লেখ করা হয়, কর্তৃপক্ষের হস্তক্ষেপের পর আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তৈরি করা ভিডিও ও পোস্টগুলো সরিয়ে নেওয়া হচ্ছে।
সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীরা স্লোগান, ব্যানার ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করছেন। এর মধ্যে আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষের এমন নির্দেশনা শিক্ষার্থীদের মধ্যে আলোচনা তৈরি করেছে।
সূত্র: এনডিটিভি






















