ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

৪৩তম বিসিএস নন-ক্যাডারে নতুন ফল প্রকাশের নির্দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 67

ছবি: সংগৃহীত

৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় আইনগত ত্রুটির অভিযোগের পর ৬০ দিনের মধ্যে পুনরায় ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের নির্দেশনা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়া আইন অনুযায়ী সম্পন্ন হয়নি বলে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন। নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতার ঘাটতি ছিল এবং আইনের ব্যত্যয় ঘটিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে বলে আদালতে উপস্থাপন করা হয়।

আরও পড়ুন  শিক্ষাপ্রতিষ্ঠানে সম্ভাব্য ছুটির সময়সূচি প্রকাশ

তিনি আরও বলেন, আদালত আগামী ৬০ দিনের মধ্যে মেধাতালিকার ভিত্তিতে স্বচ্ছ উপায়ে নন-ক্যাডার নিয়োগের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ নিয়ে অসন্তোষ প্রকাশ করে ৪৫৫ জন চাকরিপ্রার্থী হাইকোর্টে রিট আবেদন করেছিলেন। ওই আবেদনের শুনানি শেষে আদালত এ নির্দেশনা দেন।

রিটকারীদের দাবি, নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ নিয়ম অনুসরণ করা হয়নি। এ বিষয়ে আদালতের নির্দেশনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

৪৩তম বিসিএস নন-ক্যাডারে নতুন ফল প্রকাশের নির্দেশ

আপডেট সময় ০১:৫৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় আইনগত ত্রুটির অভিযোগের পর ৬০ দিনের মধ্যে পুনরায় ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের নির্দেশনা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়া আইন অনুযায়ী সম্পন্ন হয়নি বলে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন। নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতার ঘাটতি ছিল এবং আইনের ব্যত্যয় ঘটিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে বলে আদালতে উপস্থাপন করা হয়।

আরও পড়ুন  বিসিএস ভাইভা ১০০ নম্বরই থাকছে, জানাল সরকার