ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / 15

ছবি সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর আতিকা (৮) নামে এক শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে তার নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গণপিটুনি দিলে দুই ভাই নিহত হন এবং এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আতিকা বনপারিল এলাকার দুদুল মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেল ৫টার দিকে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এলাকায় মাইকিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পাশে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

আরও পড়ুন  আ.লীগ নেতা লিয়াকত আলীকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির কানে থাকা স্বর্ণের দুল ও গলার চেইন লুটের উদ্দেশ্যেই তাকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা এই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় তিনজনকে আটক করে। এসময় বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘটনাস্থলেই অটোচালক পান্নু মিয়া (৩৫) ও তার ভাই ফজলু (২৮) নিহত হন। গণপিটুনিতে গুরুতর আহত পান্নু মিয়ার ছেলে নাজমুলকে (২০) উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ সদর থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, উত্তেজনাকর পরিস্থিতি প্রশমিত করতে তারা কাজ করছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

মানিকগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ উদ্ধারের জেরে স্থানীয়দের গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, “আমরা শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। একটি অনাকাঙ্ক্ষিত হত্যার পর আইন নিজের হাতে তুলে নিয়ে গণধোলাইয়ের ঘটনাটিও গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এই জোড়া খুনের বিষয়েও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বর্তমানে বনপারিল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা প্রকৃত কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। একই সাথে গণপিটুনিতে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়াও চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

নিখোঁজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত ২

আপডেট সময় ১০:৫৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর আতিকা (৮) নামে এক শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে তার নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গণপিটুনি দিলে দুই ভাই নিহত হন এবং এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আতিকা বনপারিল এলাকার দুদুল মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেল ৫টার দিকে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এলাকায় মাইকিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পাশে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

আরও পড়ুন  মানিকগঞ্জে সাপের কামড়ে মৃত্যু নয়, গাফিলতিতেই গেল ৬ বছরের মুন্নির প্রাণ