ঢাকা ১১:২০ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা নিশ্চিত; সংসদে ঐতিহাসিক বিল পাস দিল্লিতে জয়শঙ্কর-খলিলুর বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ঘোষণা আল্লু অর্জুনের বাড়ির সামনে তুলকালাম, ভিড় সামলাতে পুলিশের লাঠিচার্জ রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু স্বাস্থ্য সেবায় বিজ্ঞান সুরক্ষিত সকল প্রাণ আগামীকাল থেকে ৪ দিন ইন্টারনেটে ধীরগতির শঙ্কা, রক্ষণাবেক্ষণ কাজের ঘোষণা বিএসসিপিএলসির ‘বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্লাহ মা হারালেন অভিনেত্রী জেরিন খান সেন্ট কিটস ও নেভিস ছোট দ্বীপ, বড় সৌন্দর্য শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ মনে করে বর্তমান সরকার

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত: পাল্টা ভারতীয় কৃষক আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 63

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান (২০) নামে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাটিয়ারভিটা সীমান্তে এই ঘটনা ঘটে। এর প্রতিবাদে উত্তেজিত গ্রামবাসী ভারতীয় সীমান্ত থেকে সহদেব বর্মণ (৪০) নামে এক ভারতীয় কৃষককে দুটি গরুসহ ধরে নিয়ে আসায় সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সকালে মিজানুর রহমান নিজের ভুট্টাখেতে কাজ করতে গেলে বিএসএফের গোমতি ক্যাম্পের এক সদস্য তাঁকে ডাকেন। মিজান কাছে গিয়ে একটি ভুট্টার মোচা দেখানোর সময় অন্য এক বিএসএফ সদস্য তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিটি মিজানের ডান কাঁধে বিদ্ধ হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

আরও পড়ুন  সচিবালয়ে ক্যান্টিনে হামলা, কর্মকর্তা-সহকর্মীসহ আহত ৫

বিএসএফের এই গুলিবর্ষণের ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী সীমান্তের শূন্যরেখায় কাজ করতে থাকা ভারতীয় কৃষক সহদেব বর্মণকে ধরে এনে বিজিবির হাতে সোপর্দ করে। এই ঘটনার পর সীমান্তের শূন্যরেখার বিশাল এলাকা জুড়ে বিপুল সংখ্যক বিএসএফ সদস্য অবস্থান নেওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানমালের নিরাপত্তার খাতিরে সীমান্তবর্তী অনেক নারী ও শিশু ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে গেছেন।

আটক ভারতীয় নাগরিক সহদেব বর্তমানে ধবলসুতি বিজিবি ক্যাম্পের হেফাজতে রয়েছেন। বিজিবির ৬১ ব্যাটালিয়ন (তিস্তা-২) জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি শান্ত করতে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। বিজিবির সহকারী পরিচালক মেজর আব্দুর রাজ্জাক জানিয়েছেন, আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে বিকেল পর্যন্ত সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

নিউজটি শেয়ার করুন

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত: পাল্টা ভারতীয় কৃষক আটক

আপডেট সময় ০৫:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান (২০) নামে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাটিয়ারভিটা সীমান্তে এই ঘটনা ঘটে। এর প্রতিবাদে উত্তেজিত গ্রামবাসী ভারতীয় সীমান্ত থেকে সহদেব বর্মণ (৪০) নামে এক ভারতীয় কৃষককে দুটি গরুসহ ধরে নিয়ে আসায় সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সকালে মিজানুর রহমান নিজের ভুট্টাখেতে কাজ করতে গেলে বিএসএফের গোমতি ক্যাম্পের এক সদস্য তাঁকে ডাকেন। মিজান কাছে গিয়ে একটি ভুট্টার মোচা দেখানোর সময় অন্য এক বিএসএফ সদস্য তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিটি মিজানের ডান কাঁধে বিদ্ধ হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

আরও পড়ুন  ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ১৫, আহত ৪ শিশুসহ ১৬