ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

ফার্মগেটে লাব্বাইক বাসের ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালকের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 173

ছবি: সংগৃহীত

রাজধানীর ব্যস্ততম ফার্মগেট এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাসের ধাক্কায় মোহাম্মদ মামুন ফরাজী (৪০) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) দুপুর বারোটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক বাসটিকে পুলিশ জব্দ করতে পারলেও চালক পলাতক রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর বারোটার দিকে ফার্মগেট এলাকায় বেপরোয়া গতিতে আসা লাব্বাইক পরিবহনের একটি বাস একটি সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মামুন ফরাজী গুরুতর আহত হন।

আরও পড়ুন  ফার্মগেট টিপকাণ্ড: শিক্ষিকা ও অধ্যাপকসহ ১৬ তারকার বিরুদ্ধে মানহানি মামলা

তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী কাজী ফয়সাল জানান, দুর্ঘটনার পরপরই রক্তাক্ত অবস্থায় মামুনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর একটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত মামুন ফরাজী নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার হিরাগঞ্জ এলাকার বাসিন্দা শিকদার ফরাজির ছেলে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক ছিলেন। তাঁর মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি বলেন, “ঘাতক লাব্বাইক পরিবহনের বাসটিকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। তবে চালক কৌশলে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ফার্মগেটে লাব্বাইক বাসের ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালকের

আপডেট সময় ০৪:২৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

রাজধানীর ব্যস্ততম ফার্মগেট এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাসের ধাক্কায় মোহাম্মদ মামুন ফরাজী (৪০) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) দুপুর বারোটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক বাসটিকে পুলিশ জব্দ করতে পারলেও চালক পলাতক রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর বারোটার দিকে ফার্মগেট এলাকায় বেপরোয়া গতিতে আসা লাব্বাইক পরিবহনের একটি বাস একটি সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মামুন ফরাজী গুরুতর আহত হন।

আরও পড়ুন  মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুলছাত্রের মৃত্যু, আহত ১