ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুলছাত্রের মৃত্যু, আহত ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৬:২০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3287

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক এক মোটরসাইকেল দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তাদের আরও এক বন্ধু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন  কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের হাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলো—দৌলতখালী চৌহদ্দি পাড়া গ্রামের হেকমত আলীর ছেলে রহমত আলী (১৪) এবং আমিনুল ইসলামের ছেলে সাহাবী (১৪)। তারা দুজনেই স্থানীয় দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় গুরুতর আহত সাইফ আলী (১৪) একই এলাকার জিয়ার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে তিন বন্ধু একটি পালসার মোটরসাইকেলে করে দৌলতখালী মাদ্রাসা মোড়ে প্রাইভেট পড়তে যায়। পড়াশোনা শেষে বাড়ি ফেরার পথে হাজীপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমত আলী ও সাহাবীকে মৃত ঘোষণা করেন। আহত সাইফ আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মোটরসাইকেল দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। তাদের অন্য এক বন্ধু গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে।”

মেধাবী দুই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুলছাত্রের মৃত্যু, আহত ১

আপডেট সময় ০৩:৪৬:২০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক এক মোটরসাইকেল দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তাদের আরও এক বন্ধু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন  রাজারবাগ পুলিশ লাইনস পুকুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু