ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 96

ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটির উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২২৯ জন। আজ বুধবার (২২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৬৪ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৩৪ জনের দেহে। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় ১২৯ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

প্রতিবেদনে জানানো হয়, গত পাঁচ সপ্তাহে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯৯৮ জন শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৮৯২ জন। যদিও গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন  সড়ক দুর্ঘটনায় ইফতারের আগ মুহূর্তে প্রাণ গেল ১৩ জনের

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়া এবং টিকা গ্রহণের হার কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে। জ্বর ও শরীরের লালচে দানার মতো কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে পরামর্শ নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর মাঠ পর্যায়ে টিকাদান ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার পরিকল্পনা করছে।

নিউজটি শেয়ার করুন

হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

আপডেট সময় ০৭:৩২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটির উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২২৯ জন। আজ বুধবার (২২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৬৪ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৩৪ জনের দেহে। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় ১২৯ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

প্রতিবেদনে জানানো হয়, গত পাঁচ সপ্তাহে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯৯৮ জন শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৮৯২ জন। যদিও গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন  ছাগল উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের চারজনের