ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

গাজীপুরে মোবাইল টাওয়ার কক্ষে নিরাপত্তাকর্মীর হাত–পা বাঁধা লাশ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / 1493

ছবি সংগৃহীত

গাজীপুরের পূবাইল থানার মেঘডুবী ডাক্তারবাড়ি এলাকায় একটি মোবাইল ফোন টাওয়ারের কক্ষ থেকে হাত–পা বাঁধা অবস্থায় মীর আলতাব হোসেন (৬৫) নামে এক নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) সকালে সিটি করপোরেশন এলাকার ওই টাওয়ার থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

মৃত আলতাব হোসেন স্থানীয় মৃত মীর কাজিমুদ্দিন মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাংলালিংকের নেটওয়ার্ক টাওয়ারে নিরাপত্তা প্রহরীর দায়িত্বে ছিলেন।
পরিবার ও পুলিশ জানিয়েছে, সকাল পর্যন্ত আলতাব হোসেনের কোনো সাড়া–শব্দ না পেয়ে টাওয়ার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাঁর পরিবারকে ফোন করে। পরে ছেলে সবুজ ঘটনাস্থলে গিয়ে কক্ষের ভেতরে বাবার হাত–পা বাঁধা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

আরও পড়ুন  জাতিসংঘের মানবাধিকার কমিশনারঃ বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ড পরিকল্পিত, দায়ীদের অবশ্যই বিচার হবে

পূবাইল থানার ওসি মোল্লা মো. খালিদ হাসান বলেন, নিহতের মুখে স্কচটেপ লাগানো ছিল এবং হাত–পা বাঁধা অবস্থায় লাশ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত—তা এখনো স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, হত্যার কারণ ও পরিকল্পনার পেছনের ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে মোবাইল টাওয়ার কক্ষে নিরাপত্তাকর্মীর হাত–পা বাঁধা লাশ উদ্ধার

আপডেট সময় ০১:৪২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

গাজীপুরের পূবাইল থানার মেঘডুবী ডাক্তারবাড়ি এলাকায় একটি মোবাইল ফোন টাওয়ারের কক্ষ থেকে হাত–পা বাঁধা অবস্থায় মীর আলতাব হোসেন (৬৫) নামে এক নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) সকালে সিটি করপোরেশন এলাকার ওই টাওয়ার থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

মৃত আলতাব হোসেন স্থানীয় মৃত মীর কাজিমুদ্দিন মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাংলালিংকের নেটওয়ার্ক টাওয়ারে নিরাপত্তা প্রহরীর দায়িত্বে ছিলেন।
পরিবার ও পুলিশ জানিয়েছে, সকাল পর্যন্ত আলতাব হোসেনের কোনো সাড়া–শব্দ না পেয়ে টাওয়ার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাঁর পরিবারকে ফোন করে। পরে ছেলে সবুজ ঘটনাস্থলে গিয়ে কক্ষের ভেতরে বাবার হাত–পা বাঁধা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

আরও পড়ুন  আনিসুল-শাজাহানসহ ১৬ জনকে গ্রেফতার, মামলায় সাবেক মন্ত্রীদের নাম: হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের নির্দেশ