ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

জয় হাতছাড়া! ২২ বছরের খরা কাটাতে ব্যর্থ বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / 435

ছবি সংগৃহীত

জয় দিয়েই অভিষেক স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন হামজা চৌধুরী। সেই সঙ্গে দীর্ঘ ২২ বছরের ভারত-বধের স্বপ্ন ছিল পুরো দলের চোখে। জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ যেন ইতিহাস গড়ার দারুণ এক মঞ্চই পেয়েছিল। কিন্তু গোল মিসের মহোৎসবে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় জনি-হৃদয়দের।

ম্যাচের শুরুর দিকেই বাংলাদেশের সামনে আসে সুবর্ণ সুযোগ। ভারতের গোলরক্ষক বিশাল কাইথের ভুল পাস থেকে বল পেয়ে যান মুজিবুর রহমান জনি। ফাঁকা পোস্ট পেয়েও তিনি শট নেন বাইরে! এরপর একে একে সুযোগ পান শাহরিয়ার ইমন, হৃদয় ও রাকিব হোসেন। কিন্তু কারো শটই বল জালে জড়াতে পারেনি।

আরও পড়ুন  ইংল্যান্ডের হারে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ষষ্ঠ স্থান নিশ্চিত, পুরস্কার প্রায় ৫ কোটি ৭৬ লাখ টাকা

৯ ও ১৮ মিনিটে দুটি ফ্রি হেড মিস করেন ইমন। ১২ মিনিটে হৃদয়ের নেওয়া দুর্বল শট গোললাইন থেকে কর্নারে ঠেলে দেন ভারতীয় ডিফেন্ডার শুভাশীষ। একাধিক সুযোগ পেয়েও গোলের দেখা না পাওয়ায় হতাশার ছায়া পড়ে বাংলাদেশের আক্রমণভাগে।

অন্যদিকে ভারতের সবচেয়ে বড় সুযোগ আসে ৮৪ মিনিটে। সু্নীল ছেত্রী বক্সে ফাঁকায় হেড নিয়েও বল রাখতে পারেননি জালে। গোল মিসের পরপরই তাকে তুলে নেন কোচ মানালো মার্কেস। বিরতির আগেও ফারুক চৌধুরী ও উদান্তা সিং সুযোগ পেয়েছিলেন, কিন্তু গোলরক্ষক মিতুল ছিলেন চূড়ান্ত সতর্ক।

ম্যাচের শেষ দিকে বাংলাদেশ আবারও জয়ের কাছাকাছি চলে যায়। ৮৯ মিনিটে ফয়সাল ফাহিমের নিচু শট ঝাঁপিয়ে ঠেকান ভারতের গোলরক্ষক বিশাল। যোগ করা সময়ে রাকিব হোসেনের আরেকটি প্রচেষ্টাও যায় বিফলে।

এই ড্রয়ের ফলে ভারতের বিপক্ষে ২২ বছরের জয়খরা কাটাতে পারল না বাংলাদেশ। সর্বশেষ জয় ছিল ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে। এরপর কেবল হতাশাই সঙ্গী।

আক্রমণে সাহস দেখালেও ফিনিশিংয়ের দুর্বলতায় আবারও পিছিয়ে থাকল লাল-সবুজের প্রতিনিধিরা। জয় হাতছাড়া হলেও এই ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিয়ে পরের লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকছে জামাল ভুঁইয়াদের।

নিউজটি শেয়ার করুন

জয় হাতছাড়া! ২২ বছরের খরা কাটাতে ব্যর্থ বাংলাদেশ

আপডেট সময় ১১:৫২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

জয় দিয়েই অভিষেক স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন হামজা চৌধুরী। সেই সঙ্গে দীর্ঘ ২২ বছরের ভারত-বধের স্বপ্ন ছিল পুরো দলের চোখে। জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ যেন ইতিহাস গড়ার দারুণ এক মঞ্চই পেয়েছিল। কিন্তু গোল মিসের মহোৎসবে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় জনি-হৃদয়দের।

ম্যাচের শুরুর দিকেই বাংলাদেশের সামনে আসে সুবর্ণ সুযোগ। ভারতের গোলরক্ষক বিশাল কাইথের ভুল পাস থেকে বল পেয়ে যান মুজিবুর রহমান জনি। ফাঁকা পোস্ট পেয়েও তিনি শট নেন বাইরে! এরপর একে একে সুযোগ পান শাহরিয়ার ইমন, হৃদয় ও রাকিব হোসেন। কিন্তু কারো শটই বল জালে জড়াতে পারেনি।

আরও পড়ুন  বাংলাদেশের টেস্ট চ্যালেঞ্জ: উইকেটের খোঁজে