ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

তিন বিভাগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা, দেশের আকাশ মেঘে ঢাকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 405

ছবি সংগৃহীত

আজ শনিবার দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ

নিজের ফেসবুক পোস্টে দেওয়া পূর্বাভাসে তিনি জানান, সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন  দুপুরের মধ্যে ১৬ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

তিনি জানান, ঝড়টি পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এরপর সেটি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা পার হয়ে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে অতিক্রম করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও শনিবার ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১২টার মধ্যে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সারা দিন দেশের অধিকাংশ জেলার আকাশ মেঘে ঢাকা থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। বিশেষ করে মধ্যাঞ্চলের জেলা শহরগুলোয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আশঙ্কা বেশি।

বছরের এই সময়টায় এমন ঝড়বৃষ্টি স্বাভাবিক হলেও দ্রুতগতির কালবৈশাখী ঝড় ও বজ্রপাত থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে খোলা জায়গায় অবস্থান না করা, বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা থেকে দূরে থাকা এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আবহাওয়ার এমন আচরণে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে দিনের শুরু থেকেই থাকতে হতে পারে সাবধান। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়াই হতে পারে বুদ্ধিমানের কাজ।

নিউজটি শেয়ার করুন

তিন বিভাগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা, দেশের আকাশ মেঘে ঢাকা

আপডেট সময় ০৪:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

আজ শনিবার দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ

নিজের ফেসবুক পোস্টে দেওয়া পূর্বাভাসে তিনি জানান, সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন  কালবৈশাখীর তান্ডব ও বজ্রপাতে সারা দেশে ১২ জনের মৃত্যু